CM Mamata Banerjee: আগামিকাল ৪টের পর সিপি বদল: মমতা

একাধিকবার চিঠি চালাচালি। একধিকবার বৈঠকের ডাক দিয়েছেন দু’পক্ষ। তবে ফলপ্রসু হয়নি। অবশেষে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সেই বৈঠকের পরই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক নজরে সকল আপডেট (সর্বশেষ তথ্য উপরে)
- মমতা বন্দ্যোপাধ্যায়: ওদের চারটে ডিমান্ড ছিল। একটা ডিএমই, ডিএইচএস, হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা বুঝিয়েছি একসাথে পুরো ঘর খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশন চলবে কী করে? আমারা ওদের সিদ্ধান্ত মতো ডিএমই, ডিএইচএস-কে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।
- মমতা বন্দ্যোপাধ্যায়: উভয় পক্ষই খুশি এতক্ষণ আলোচনা করতে পারলাম বলে। তাঁরাও অনেক ইস্যু তুলে ধরেছেন। ওদের বক্তব্য আমরা রাখতে দিয়েছি। বড় দের সৌজন্য বেশি করতে হয়। আমরা চেয়েছি
- মমতা বন্দ্যোপাধ্যায়: যা সিদ্ধান্ত হয়েছে তা নবান্ন থেকে পাঠিয়ে দিতে বলেছি।
- মমতা বন্দ্যোপাধ্যায়: পাঁচ মিনিট আগে জুনিয়র ডাক্তারদের টিম বেরিয়েছে। ওদের পক্ষে ৪২ জন সই করেছেন। আমাদের পক্ষ থেকে মনোজ পন্থ সই করেছেন, রাজীব কুমার সই করেছেন।