Mohun Bagan: ইরানে অস্থির পরিস্থিতি, মোহনবাগানের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা - Bengali News | Mohun Bagan and Tractor FC AFC Cup match is now in doubt for Iran's not stable condition - 24 Ghanta Bangla News
Home

Mohun Bagan: ইরানে অস্থির পরিস্থিতি, মোহনবাগানের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা – Bengali News | Mohun Bagan and Tractor FC AFC Cup match is now in doubt for Iran’s not stable condition

Mohun Bagan: ইরানে অস্থির পরিস্থিতি, মোহনবাগানের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা

কলকাতা: ইরানে মোহনবাগানের (Mohun Bagan) খেলতে যাওয়া নিয়ে আচমকাই জটিলতা। ২ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে ইরানের ট্রাক্টর এফসির (Tractor FC) মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান। ইরান জুড়ে এখন যুদ্ধের আবহ। সেখানে অস্থির পরিস্থিতি। ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছে হিজবুল্লাহ প্রধানের। ৫ দিনের শোক জারি করা হয়েছে ইরানে। এই অবস্থায় সে দেশে মোহনবাগানের খেলতে যাওয়া নিয়ে সংশয়ের মেঘ।

ভারতের বিদেশমন্ত্রক এবং এএফসির সঙ্গে যোগাযোগ রাখছে মোহনবাগান। তাদের তরফ থেকে সবুজ সংকেত মিললেই ইরানে খেলতে যাবে সবুজ-মেরুন। বেঙ্গালুরু থেকে সোজা ইরান যাওয়ার কথা থাকলেও আপাতত কলকাতা ফিরে আসছেন শুভাশিসরা।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে এর আগে ১৮ সেপ্টেম্বর তাজিকিস্তানের এফসি রাভশনের বিরুদ্ধে খেলেছিল। ওই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। আপাতত এএফসি কাপের গ্রুপ-এর পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছে মোহনবাগান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *