Akash Deep: ভিডিয়ো: আকাশ দীপের DRS কল সঠিক দেখে চোখ ছানাবড়া রোহিতের, লাভ হল ভারতের - Bengali News | Akash Deep able to convince Rohit Sharma for taking DRS during IND vs BAN 2nd Test, watch video - 24 Ghanta Bangla News
Home

Akash Deep: ভিডিয়ো: আকাশ দীপের DRS কল সঠিক দেখে চোখ ছানাবড়া রোহিতের, লাভ হল ভারতের – Bengali News | Akash Deep able to convince Rohit Sharma for taking DRS during IND vs BAN 2nd Test, watch video

Spread the love

Akash Deep: ভিডিয়ো: আকাশ দীপের DRS কল সঠিক দেখে চোখ ছানাবড়া রোহিতের, লাভ হল ভারতের

কলকাতা: কানপুরে শুক্রবার সকাল সকাল টাইগার্সদের বিরুদ্ধে দীপ জ্বালালেন আকাশ দীপ। দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক। প্রথম এক ঘণ্টার মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে সাফল্য দেন বাংলার তারকা বোলার। আর প্রথম উইকেট নিয়ে আলোচনা শেষ না হওয়ার মধ্যেই দ্বিতীয় উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন আকাশ। বাংলাদেশের দুই ওপেনারকে প্যাভিলিয়নে পাঠান তিনিই। দ্বিতীয় উইকেটটি নিয়ে বিশেষ করে বলতে হয়, কারণ কার্যত তিনি সেটি রোহিতের থেকে আদায় করে নিয়েছেন। শাদমান ইসলামকে এলবিডব্লিউ করেন আকাশ। আম্পায়ার আবেদনে সাড়া দেননি। এরপর আকাশ ক্যাপ্টেন রোহিতকে রিভিউ নেওয়ার জন্য ইঙ্গিত দেন। উইকেটকিপার ঋষভ পন্থ রিভিউ নেওয়ার জন্য খুব একটা আত্মবিশ্বাস দেখাতে পারেননি। তারপরও রোহিত নেন ডিআরএস। তা সফল হতেই রোহিতের চোখ হয় ছানাবড়া।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *