Man killed wife: ৫ বছরের সন্তানের সামনেই স্ত্রীকে..., যুবকের কাণ্ডে হতবাক পরিবার - Bengali News | Woman allegedly shot dead by husband in Hooghly - 24 Ghanta Bangla News
Home

Man killed wife: ৫ বছরের সন্তানের সামনেই স্ত্রীকে…, যুবকের কাণ্ডে হতবাক পরিবার – Bengali News | Woman allegedly shot dead by husband in Hooghly

Spread the love

পাঁচ বছরের সন্তানের সামনেই লুটিয়ে পড়েন তরুণী

কোন্নগর: পাঁচ বছরের সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। মৃতের নাম মৈত্রী বারুই(২২)। হুগলির কোন্নগর কানাইপুর মাতৃমন্দির এলাকায় আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি প্রসেনজিৎ পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন। হঠাৎই গুলি চলার শব্দ হয়। পাশের ঘরে থাকা প্রসেনজিতের বাবা পরিমল বারুই ছেলের ঘরে গিয়ে দেখেন বউমার গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তাঁর বউমা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কানাইপুর ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত মৃতার স্বামীকে আটক করেছে।

পরিমল বারুই জানান, “তখন ছেলে, বউমা, নাতি ঘরে ছিল। পটকা ফাটার মত শব্দ হয়। প্রথমে ভাবি পটকা ফাটছে। পরে ছেলের ঘরে গিয়ে দেখি এই কাণ্ড। নাতির সামনেই এই ঘটনা। ছেলে বউমার খুব মিল ছিল। কোনও অশান্তি ছিল না।” তাঁর ছেলে আগ্নেয়াস্ত্র কোথায় পেলেন, এ প্রশ্নে বৃদ্ধ বলেন, “সেটা জানি না। কাদের সঙ্গে মিশত বলতে পারব না। ছেলে বলল, বন্দুক দেখতে গিয়ে গুলি ছুটে যায়।”

এই খবরটিও পড়ুন

সূত্রের খবর, আধুনিক অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। অভিযুক্ত পুলিশের কাছ দাবি করেছেন, পুকুরে কুড়িয়ে পেয়েছেন অস্ত্রটি।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, খুনের অভিযোগ দায়ের করা হবে। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করা হবে। অভিযুক্তের দাবি খতিয়ে দেখা হবে। অত্যাধুনিক অস্ত্র পুকুর থেকে পেলে সেটা লোডেড থাকা সম্ভব নয়। যদি পেয়েও থাকেন, পুলিশকে জানাননি কেন? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *