বিয়ে ভাঙছে ঊর্মিলা মাতন্ডকারের? ৮ বছরের দাম্পত্যে ইতি! - Bengali News | Speculations are bollywood actress Urmila Matandkar has filed for divorce - 24 Ghanta Bangla News
Home

বিয়ে ভাঙছে ঊর্মিলা মাতন্ডকারের? ৮ বছরের দাম্পত্যে ইতি! – Bengali News | Speculations are bollywood actress Urmila Matandkar has filed for divorce

Spread the love

আরব সাগর পারে আরও এক বিচ্ছেদের খবর। বিয়ে ভাঙছে অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকারের। বলিসূত্রে খবর এমনটাই। ৮ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা। ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন নায়িকা। বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, “অনেক ভাবনা চিন্তা করেই নাকি বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই আদালতে ডিভোর্সের আবেদনও করছেনে তিনি। শোনা যাচ্ছে পারস্পরিক শর্তে (মিউচিয়াল ডিভোর্স) বিচ্ছেদ হচ্ছে। সঠিক কারণ এখনও জানা যায়নি।”

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠান করেই বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে হয়েছিল তাঁদের। শুধু অন্য ধর্মে বিয়ে করার জন্য নয় তাঁদের বয়সের ফারাক নিয়েও বিস্তর কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। মহসিনের সঙ্গে ঊর্মিলার বয়সের পার্থক্য ১০ বছরের। নায়িকার থেকে অনেকটাই ছোট তাঁর স্বামী। যা নিয়ে আলোচনা কম হয়নি। নেতিবাচক মন্তব্য ধেয়ে এসেছিল নায়িকার দিকে।

তবে এত দিন ধরে সবাই মোটামুটি জেনে এসেছিলেন যে তাঁদের সুখী দাম্পত্য। তাঁদের মধ্যের কোনও কলহের কথা প্রকাশ্যে আসেনি। তাই ডিভোর্সের প্রসঙ্গে প্রকাশ্যে আসার পর তাই হতবাক সবাই। তবে নায়িকা সম্পর্কে মোটামুটি সবাই সব কিছু জানেন। কিন্তু মহসিন সম্পর্কে সে ভাবে কোনও কিছুই জানা যায়নি। ঊর্মিলার স্বামী সরাসরি অভিনয়ের সঙ্গে যুক্ত না হলেও তিনি মডেলিং করেছেন। তাঁদের প্রথম দেখা ২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে। তার দুবছর পর নিকাহ সেরেছিলেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *