টিআরপি কম, কয়েক মাসের মাথায়ই বন্ধ হচ্ছ 'বধূঁয়া'? - Bengali News | Bengali Serial Bodhua going to end soon - 24 Ghanta Bangla News
Home

টিআরপি কম, কয়েক মাসের মাথায়ই বন্ধ হচ্ছ ‘বধূঁয়া’? – Bengali News | Bengali Serial Bodhua going to end soon

Spread the love

কোনও সিরিয়ালের মেয়াদ তিন মাস তো কোনও সিরিয়ালের মেয়াদ আবার আট মাস। ইদানীং খুব অল্প দিনের মধ্য়েই শেষ হচ্ছে অনেক বাংলা সিরিয়াল। তা কি শুধুই টিআরপির কারণে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তা সত্যিই জানা যায়নি। টলিপাড়ার অন্দরে আরও এক সিরিয়ালের বন্ধ হওয়ার গুঞ্জন। শোনা যাচ্ছে খুব কম শীঘ্রই নাকি শেষ দিনের শুটিংও হয়ে যাবে। এই সিরিয়ালের মাধ্যমে দর্শক পেয়েছিল নতুন জুটি। আবীর এবং পেখম জুটি দর্শকের বেশ মনে ধরেছিল। এর আগেও রিজওয়ান রব্বানি শেখকে দর্শক দেখেছেন ছোট পর্দায়। তবে নায়িকাকে এই প্রথম বার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা গেল নায়িকা হিসাবে। জুটি হিসাবে সাফল্য পেলেও টিআরপি তালিকায় সে ভাবে জায়গা করে উঠতে পারেনি এই কাহিনি। তাই হয়তো সময়ের অনেকটা আগেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্য়ানেল কর্তৃপক্ষ। যদিও চ্যানেল বা সিরিয়ালের প্রোডাকশনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

উল্লেখ্য, কিছু দিন আগেই ধুমধাম করে জন্মদিন পালন করেছেন সিরিয়ালের নায়ক। জন্মদিনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে কেক কেটে পরম যত্নে মা-বাবাকে খাইয়ে দিচ্ছেন নায়ক। এছাড়াও বাড়িতে এসেছিলেন তাঁর অনেক বন্ধুরা। একসঙ্গে চুটিয়ে যে মজা করেছেন তাঁর প্রতিটি ছবিতেই তা স্পষ্ট। একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেতা লেখেন,”মা-বাবার আশীর্বাদ আমার সঙ্গে আছে বলেই যে কোনও টালমাটাল পরিস্থিতি সামলে ওঠার সাহস পাই সহজে। আমি সত্যিই ধন্য আল্লাহ আমার সহায়।” নায়ককে সবাই জন্মদিনের বিশেষ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। একটি ভিডিয়োও পোস্ট করেছেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে ভাইয়ের সঙ্গে চুটিয়ে নাচ গান করছেন তিনি। পর্দার আবীরকে এই রূপে দেখ আরও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন রিজওয়ান। তবে তা যে সত্যি নয় সেটাই খবর টলিপাড়ার অন্দরে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *