টলিউডে আর একটানা যত ঘণ্টা ইচ্ছা ছবির শুটিং নয়! জারি নয়া শর্ত – Bengali News | Empa new rules to make tollywood bengali film going to impose shortly
টলিপাড়া নিয়ে ইমপা জানাল বড় সিদ্ধান্ত। মঙ্গলবার ইমপার তরফে ঘোষণা করা হয় তিন সিদ্ধান্তের কথা। এবার থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বাজেটের ছবির জন্য তুলনায় কম সংখ্যক টেকনিশিয়ান নিয়ে কাজের আবেদন করা যাবে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার কাছে। এতদিন যে সংখ্যক টেকনিশিয়ান নিয়ে কাজের অনুমতি দেওয়া হচ্ছিল, তাতে নাভিশ্বাস উঠছিল প্রযোজক-পরিচালকদের। এদিন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, ‘এটা কোনও কারখানা নয়। ছবি তৈরি করতে গেলে ভাবনাচিন্তার দরকার। এমনও হয়েছে একটানা ২৯ ঘণ্টা সিনেমার শুটিং হয়েছে। সেটা আমরা বন্ধ করার অনুরোধ করেছিলাম ইমপাকে। টেলিভিশনের শুটিংয়ের সময় একদিনে সর্বোচ্চ ১৪ ঘণ্টা করা হয়েছে। সিনেমার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হবে।’ পাশাপাশি টলিউডে ছবির শুটিং শুরুর জন্য প্রযোজকদের তরফে ৫ লাখ টাকা সিকিয়োরিটি ডিপোজিট হিসাবে ইমপা-র কাছে জমা রাখার কথা বলা হয়েছে। স্বরূপ বলেন, ‘কিছু ছবির ক্ষেত্রে কলাকুশলীরা টাকা পায়নি। তখন আমরা প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এতে আমাদের সমস্যা হয়’। টলিউডে যাতে কলাকুশলীরা এমনভাবে বঞ্চিত না হন, সেদিকে নজর দিয়েই যে ইমপা এমন ঘোষণা করল, তা স্পষ্ট। এমন ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় কিছু প্রযোজক-পরিচালক নতুন নিয়মাবলীর বিরোধিতা করেছেন।
খবর চোখে পড়তেই রানা সরকার প্রতিক্রিয়া হিসাবে করলেন এক মজার মন্তব্য। লিখলেন, কেওড়াতলা শ্মশানে ডিসকাউন্ট দেবে কি প্রোডিউসার দের ? আবার পরিচালক পলাশ দে লিখেছেন, এ আবার কী! এমনিতেই বাংলা নতুন সিনেমার অবস্থা দিশাহীন তার ওপর এমন নিয়ম নীতি। রানা সরকার প্রতিক্রিয়া হিসাবে করলেন এক মজার মন্তব্য। লিখলেন, কেওড়াতলা শ্মশানে ডিসকাউন্ট দেবে কি প্রোডিউসার দের ? আবার পরিচালক পলাশ দে লিখেছেন, এ আবার কী! এমনিতেই বাংলা নতুন সিনেমার অবস্থা দিশাহীন তার ওপর এমন নিয়ম নীতি।
Pointers of EIMPA- Federation meeting
#A budget of a film in the region of 30 lakh, will be given due consideration regarding to number of technicians, equipments etc.
# Time duration of FILM shooting on a daily basis will now be restricted.
# A producer of a film has to now give a security deposit of 5 lakhs to EIMPA before the