অনেকই সুস্থ মনোজ মিত্র, সংকট কি তবে কাটল? - Bengali News | Health Update of Veteran Actor Manoj Mitra - 24 Ghanta Bangla News
Home

অনেকই সুস্থ মনোজ মিত্র, সংকট কি তবে কাটল? – Bengali News | Health Update of Veteran Actor Manoj Mitra

Spread the love

গত দুদিন ধরে খুবই চিন্তার মধ্য়ে কেটেছে সবার। অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়েছিল অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্রকে। তবে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন তিনি। পরিবার সূত্রে খবর, অভিনেতা এ দিন আরও একটু ভাল আছে। চিন্তার মেঘ যে একটু একটু করে কাটছে সেটা বোঝা যাচ্ছে। তবে কয়েক দিন আগে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে বিস্তর ভুয়ো খবর ছড়ানোর পর বিরক্তি প্রকাশ করেন অভিনেতার ভাই এবং মেয়ে।

প্রথম থেকেই পরিবার জানাচ্ছিল, যা রটেছে তা সত্যি নয়। এবার অভিনেতাকে নিয়ে খানিক খুশির খবর শোনালেন ভাই অমর মিত্র। তিনি বলেন, “দেখে এলাম। আনন্দে দূরে কেবিনের ভিতর থেকে দেখতে পেয়ে ডেকে উঠলেন ‘বাবুজি…’। খুব ভাল আছেন। বাঞ্ছারাম উঠে বসেছে। কাগজ পড়ছে।” অমর মিত্রের এই আশ্বাসবাণীতে খানিক স্বস্তিতে তাঁর ভক্তরা। এই মুহূর্তে তাঁদের একটাই প্রার্থনা, নাট্যজগতের এই কিংবদন্তী যেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

উল্লেখ্য, সোমবার ক্যালকাটা হার্ট ক্লিনিক ও হসপিটালের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে লেখা হয়েছিল, “ওঁর অবস্থা খুবই সঙ্কটজনক। উনি বেশ কিছু দিন ধরেই হার্টের অসুখে ভুগছেন। তার সঙ্গে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনির সমস্যা, ডিমেনশিয়া রয়েছে। বাইপাস সার্জারি, পেসমেকার ইত্যাদি অনেক আগেই হয়েছে। বর্তমানে কার্ডিওজনিক শকে আছেন। নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে।” তবে পরিবার সূত্রে দাবি অবস্থার আগের থেকে উন্নতি হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *