Derailed Goods Train: আবারও এক ঘটনা! এনজেপি যাওয়ার পথে লাইনচ্যুত মালগাড়ি - Bengali News | Goods train derails near new jalpaiguri station - 24 Ghanta Bangla News
Home

Derailed Goods Train: আবারও এক ঘটনা! এনজেপি যাওয়ার পথে লাইনচ্যুত মালগাড়ি – Bengali News | Goods train derails near new jalpaiguri station

Spread the love

এভাবেই লাইনচ্যুত হয় মালগাড়ি।Image Credit source: TV9 Bangla

জলপাইগুড়ি: জলপাইগুড়ি ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। মঙ্গলবার আরও একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। এদিন স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল।

জানা গিয়েছে, জলপাইগুড়ি ময়নাগুড়ি রেলস্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় মালগাড়িটি। অসম থেকে একেবারে এনজেপির দিকে যাচ্ছিল গাড়িটি। বেশ কয়েকটি বগি ছিটকে যায়। লাইন থেকে নেমে যায় চাকা। লাইনের ধারে যে বিদ্যুতের খুঁটি ছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে ওই রুটে সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেছেন।

দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হাইড্রা মেশিন ও জেসিবি নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সিগনালিংয়ের কোনও সমস্যা ছিল নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা, সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *