Upper Primary: ২৫ তারিখ আপার প্রাইমারির প্যানেল প্রকাশ, বিজ্ঞপ্তি SSC-র - Bengali News | publication of panel 1st SLST 2016 upper primary level on 25 September - 24 Ghanta Bangla News
Home

Upper Primary: ২৫ তারিখ আপার প্রাইমারির প্যানেল প্রকাশ, বিজ্ঞপ্তি SSC-র – Bengali News | publication of panel 1st SLST 2016 upper primary level on 25 September

Spread the love

করুণাময়ীতে চাকরিপ্রার্থীরা।Image Credit source: TV9 Bangla

কলকাতা: করুণাময়ীতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে যখন ধুন্ধুমার, তখনই এল বিজ্ঞপ্তি। ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরুর ডেডলাইন ছিল কলকাতা হাইকোর্টের। ২৫ সেপ্টেম্বরই প্যানেল প্রকাশ করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)।

গত ২৮ অগস্ট ৪ সপ্তাহের ডেডলাইন স্থির করেছিল আদালত। সেইমতোই সোমবার ২৩ তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল ২৫ তারিখ অর্থাৎ আগামী বুধবার প্যানেল প্রকাশ করা হবে। প্রায় এক দশকের মাথায় চাকরি পেতে চলেছেন উচ্চ প্রাথমিক প্রার্থীরা।

২০১৬ সালে প্রথম এসএলএসটি হয়েছিল। এখনও নিয়োগ পাননি যোগ্যরা। দ্রুত নিয়োগের দাবিতে আজই রাস্তায় নামেন চাকরিপ্রার্থীরা। আর এদিনই প্যানেল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হল। হাইকোর্টের নির্দেশ থাকার পরও কেন এখনও প্যানেল প্রকাশ করা হচ্ছে না, সে দাবিকে সামনে রেখেই এদিন পথে নামেন চাকরিপ্রার্থীরা।

এই খবরটিও পড়ুন

চাকরিপ্রার্থীদের বক্তব্য, গত মাসে ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়দানে নির্দেশ হয়েছে আপার প্রাইমারি (২০১৬) নিয়োগে ১৪০৫২ জন প্রার্থীকে চাকরি দেওয়ার ও সুনিশ্চিত করার। ২৮ নভেম্বরের মধ্যেই ১৪০৫২ জন প্রার্থীর নিয়োগ নিশ্চিত করারও নির্দেশ দেয় আদালত। কিন্তু তারপরও কমিশনের সক্রিয়তা নজরে আসছে না।

তবে এদিনই জানা গেল এসএসসি ২৫ সেপ্টেম্বরই প্যানেল প্রকাশ করতে চলেছে। অবশেষে ১০ বছরের প্রতীক্ষা এবার অবসানের পথে বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *