Calcutta High Court: ‘৮৫ হাজারে কী হবে… পুজো কমিটিগুলোকে ১০ লক্ষ করে দিন’, রাজ্যকে বললেন প্রধান বিচারপতি – Bengali News | High Court chief justice T S Shivagnanam says, why 85,000 Durga puja committees should be given 10 lakh
হাইকোর্টে পুজোর অনুদান সংক্রান্ত মামলাImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: চলতি বছরে দুর্গা পূজায় ৮৫,০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ক্ষমতায় আসার পর থেকেই প্রায় প্রতি বছর এই অনুদানের অঙ্ক বাড়িয়েছেন তিনি। এবার সেই অনুদান নিয়ে রাজ্যের প্রতি তির্যক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। পুজোর অনুদান নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। সোমবার সেই শুনানিতে বিচারপতি বলেন, “রাজ্যের পুজো কমিটিগুলোকে কম করে ১০ লক্ষ টাকা দিন, ৮৫ হাজার টাকায় কী হয়?”
‘কোথা থেকে আসছে অনুদান’
পুজোর অনুদানের ৮৫,০০০ টাকা কোথা থেকে আসছে, এই প্রশ্ন তুলেই জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগেও এই অনুদান নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে। সেই মামলাতেই এবার নতুন করে আবেদন করা হয়েছে। জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, এই টাকার উৎস কী? ক্লাবগুলি এই টাকা গাইডলাইন মেনে খরচ করছে কি না।
এই খবরটিও পড়ুন
সবিস্তারে আসছে…