'বাড়ি থেকে বার করে...' মনোজ সম্পর্কে ভুয়ো খবর, ফুঁসে উঠলেন অভিনেতার মেয়ে - Bengali News | Veteran Actor Manoj Mitra's daughter is disgusted as fake news is being circulated on social media - 24 Ghanta Bangla News
Home

‘বাড়ি থেকে বার করে…’ মনোজ সম্পর্কে ভুয়ো খবর, ফুঁসে উঠলেন অভিনেতার মেয়ে – Bengali News | Veteran Actor Manoj Mitra’s daughter is disgusted as fake news is being circulated on social media

Spread the love

অসুস্থ বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। খুবই যে সঙ্কটজনক পরিস্থিতি সে কথা জানিয়েছেন অভিনেতার মেয়ে ময়ূরী মিত্র। কিন্তু বাবার অসুস্থতার কথা জানানোর পাশাপাশি একগুচ্ছ ক্ষোভও এ দিন উগরে দিলেন অভিনেতার মেয়ে। কয়েক দিন ধরে অসুস্থ অভিনেতা সম্পর্কে একাধিক ভুয়ো খবর শোনা যাচ্ছে। যা কানে যেতেই খুবই বিরক্ত হয়েছেন ময়ূরী।

বর্ষীয়ান অভিনেতার বিশাল পরিবার। তাঁর অনেক ভাই। এই খবর জানার পরে প্রত্যেকেই বিরোধিতা করেছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং আরও বেশি করে নেতিবাচক খবর শোনা যাচ্ছে চারিদিকে। রটেছিল বর্ষীয়ান অভিনেতাকে নাকি বাড়ি থেকে বার করে দিয়েছেন তাঁর মেয়ে। সেই খবর নজরে আসতেই নড়েচড়ে বসেছে মনোজের পরিবার। বিরক্তি, রাগ সবটাই প্রকাশ পেয়েছে মেয়ে ময়ূরীর কথায়।

এ দিন TV9 বাংলাকে বাবার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়েই নিজের বিরক্তি প্রকাশ করেন তিনি। ময়ূরী বলেন, “আমার বাবার সম্পর্কে অনেক ভুয়ো কথা রটছে। সম্প্রতি শুনতে পেলাম বাবাকে নাকি তাঁরই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। এটা কী ধরনের ভুলভাল কথা। আমি এখন বাবার বাড়িতেই আছি। সেখানে এ ধরনের কথা। সমাজমাধ্যমের পাতায় এমন কথা শুনে সেখানে আমরা বার বার লিখেছি যে এটা পুরো ভুল খবর। তার পরেও সেটা ছড়িয়ে পড়েছে। আমি খুবই বিরক্ত।”

অভিনেতার অসুস্থতার জন্য তাঁকে হাসপাতাল আর বাড়ি করতে হচ্ছে। এই সময় যদি কোনও ভুল খবর রটে তাহলে বিরক্তি লাগতেই পারে। উল্লেখ্য, খুবই সঙ্কটজনক অবস্থা অভিনেতার। মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। চিন্তায় তাঁর পরিবার থেকে অনুরাগীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *