India vs Bangladesh: চিপক টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের বাজিমাত, ভারতকে ভরসা দিলেন বাঁ হাতি ঋষভ-যশস্বী - Bengali News | Yashasvi Jaiswal and Rishabh Pant made 54 runs not out partnership after going lunch break, India is now 88 for 3 against Bangladesh - 24 Ghanta Bangla News
Home

India vs Bangladesh: চিপক টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের বাজিমাত, ভারতকে ভরসা দিলেন বাঁ হাতি ঋষভ-যশস্বী – Bengali News | Yashasvi Jaiswal and Rishabh Pant made 54 runs not out partnership after going lunch break, India is now 88 for 3 against Bangladesh

Spread the love

India vs Bangladesh: চিপক টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের বাজিমাত, ভারতকে ভরসা দিলেন বাঁ হাতি ঋষভ-যশস্বীImage Credit source: BCCI

কলকাতা: হাসান মাহমুদ নামটা ভারতীয় ক্রিকেট মহল ভালো মতোই মনে রাখবে। চিপক টেস্টে সকাল সকাল ভারতের তিন উইকেট নেওয়ার নেপথ্যে বাংলাদেশের বছর চব্বিশের ডান হাতি বোলার। রোহিত-শান্তদের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন যে বাংলাদেশের নামে, এমনটা বলাই যায়। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৮। ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্টে দ্রুত রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলির উইকেট হারানোর পর অবশ্য টিম ইন্ডিয়ার হাল ধরেছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ।

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম ২ ঘণ্টা তো কেটে গিয়েছে। লাঞ্চ বিরতিতে দেখা যায় ভারতের হেড কোচ গৌতম গম্ভীর এবং সহকারী কোচ অভিষেক নায়ার উইকেটের কাছে আসেন। তাঁরা পিচ কেমন রয়েছে সেটিই সম্ভবত দেখছিলেন। জিও সিনেমার লাইভ টেলিকাস্টে তা দেখা গিয়েছে। ভারতের ৩ উইকেট হারানোর পর ৮৩ বলে ৫৪ রানের পার্টনারশিপ গড়েছেন যশস্বী ও ঋষভ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৬২ বলে ৩৭* রান করেছেন যশস্বী জয়সওয়াল। আর ৪৪ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *