Chennai: তরুণীর টুকরো টুকরো দেহ সুটকেসে, পড়ে আছে রাস্তার ধারে… – Bengali News | A woman’s chopped up body was recovered from a suitcase in Chennai
প্রতীকী চিত্র। Image Credit source: Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images
চেন্নাই: নারী নিরাপত্তার প্রশ্নে বাস্তব ছবিটা বোধহয় কমবেশি সর্বত্রই এক! এই মুহূর্তে দেশ উত্তাল আরজি করে এক ডাক্তার পড়ুয়ার খুন-ধর্ষণের ঘটনা ঘিরে। এরইমধ্যে চেন্নাইয়ে এক শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। এক তরুণীর দেহ টুকরো টুকরো করে সুটকেসে ভরে চেন্নাই রোডের ধারে ফেলে রাখার অভিযোগ উঠেছে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, যে যুবককে ধরা হয়েছে, তাঁর বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে সুটকেসটি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা। চেন্নাইয়ের কুমারন কুদিলে থোরাইপক্কমের কোনও বাসিন্দা থানায় ফোন করে খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি সুটকেসে দেহাংশ পড়ে।
এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত চলছে। এর আগে গত অগস্টে ২৮ বছরের এক তরুণীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে চেন্নাইয়ের একটি হোটেলে। গত বছরও ২০ বছর বছর বয়সি এক নার্সকে খুনের অভিযোগ ওঠে হোটেলরুমে। অভিযোগের আঙুল ওঠে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এরপর হোয়াটসঅ্যাপ স্টেটাসে সেই ছবি ব্যবহার করেছিলেন অভিযুক্ত।
