Rum and Cokes: রামের সঙ্গে কোক মেশান? এবার এক ক্যানেই পাওয়া যাবে এই ককটেল - Bengali News | Coca Cola and Bacardi bringing canned rum and cokes - 24 Ghanta Bangla News
Home

Rum and Cokes: রামের সঙ্গে কোক মেশান? এবার এক ক্যানেই পাওয়া যাবে এই ককটেল – Bengali News | Coca Cola and Bacardi bringing canned rum and cokes

Spread the love

এবার এক ক্যানেই মিলবে রাম ও কোকাকোলাImage Credit source: Cocacola

ওয়াশিংটন: রাম পান করতে যারা ভালবাসে, তারা অনেকেই রামের সঙ্গে কোকাকোলা মিশিয়ে খায়। এই ককটেল শুধু সস্তাই নয়, অন্যতম ক্লাসিক ককটেল। এতটাই জনপ্রিয় এই ককটেল যে, “রাম অ্যান্ড কোকাকোলা” নামে এক জনপ্রিয় ক্যালিপসো গানও রয়েছে। এবার আর আলাদা করে রাম এবং কোকাকোলা কিনে মেশাতে হবে না। একই ক্যানে পাওয়া যাবে রাম অ্যান্ড কোকা-কোলা। ক্রমে ক্যানে ভরা রেডিমেড ককটেলের চাহিদা বাড়ছে। মানুষ আর ঘরে ককটেল বানাতে চাইছেন না। বদলে ক্যান খুলেই গলায় ঢালতে চাইছেন। আর এবার এই বাজারে আসছে রাম ও কোকাকোলা। এর জন্য ব্যাকার্ডি লিমিটেড সংস্থার সঙ্গে হাত মেলাচ্ছে কোকাকোলা সংস্থা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেশ কয়েকটি আন্তর্জাতিক বাজারে এই ‘রেডি-টু-ড্রিংক ককটেল’-এর টিন আনার পরিকল্পনার কথা ঘোষণা করেছে এই দুই ব্র্যান্ড। প্রাথমিকভাবে এই ক্যান পাওয়া যাবে মেক্সিকো এবং ইউরোপের কয়েকটি বাজারে। ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেও পানীয়টি পাওয়া যেতে পারে। ভারতে কবে আসবে রাম ও কোকাকোলার এই ক্যানগুলি, তা এখনও স্পষ্ট নয়। টিনজাত ককটেলের চাহিদা কোথায় পৌঁছেছে কোকাকোলা সংস্থার এই পদক্ষেপেই তা বোঝা যাচ্ছে। বস্তুত, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সবথেকে দ্রুত বৃদ্ধি পাওয়া স্পিরিট ক্যাটাগরি ছিল প্রিমিক্সড ককটেল। স্পিরিটস কাউন্সিলের রিপোর্ট অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের মদের বাজারে শীর্ষে রয়েছে এই ককটেলগুলি। ওয়াইন এবং বিয়ার ক্রমে পিছিয়ে পড়ছে।

তবে, এই প্রথম প্রিমিক্সড ককটেল বাজারে পা রাখল কোকাকোলা তা নয়। এর আগে এই নরম পাণীয় সংস্থা বিয়ার সংস্থা মোলসন কোরসের সঙ্গে হাত মিলিয়েছিল। ২০২১ সালে এই দুই সংস্থা এনেছিল প্রিমিক্সড ককটেল, টপো চিকো হার্ড সেল্টজার। এরপর ২০২৩ সালে ব্রাউন-ফরম্যানের জ্যাক ড্যানিয়েলস হুইস্কির সঙ্গে হাত মিলিয়ে তারা বাজারে এনেছিল আরেকটি জনপ্রিয় ককটেল, ‘জ্যাক অ্যান্ড কোক’। ওই একই বছর, কোকাকোলা সংস্থার ব্র্যান্ড ‘স্প্রাইট’ (Sprite) হাত মেলায় পেরনড রিচার্ডের অ্যাবস্যলুট ভদকার (Absolut Vodka) সঙ্গে। দুই ব্র্যান্ড মিলে স্প্রাইট এবং স্প্রাইট জিরো সুগারের দুটি সংস্করণের প্রিমিক্সড ককটেল বের করেছিল।

ব্যাকার্ডি লিমিটেডের সঙ্গে হাত মেলানোর পর, কোকাকোলার সিইও জেমস কুইন্সি বলেছেন, “আমরা একটি টোটাল বেভারেজ কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করতে চাইছি। এর জন্য ক্রমবর্ধমান অ্যালকোহল রেডি-টু-ড্রিংক মার্কেটেও উপস্থিতি বাড়াচ্ছি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *