Bulldozer Justice: বুলডোজারের চাকা আটকে দিল সুপ্রিম কোর্ট! বাতিল হবে যোগীর দাওয়াই? - Bengali News | Supreme Court impose interim stay on any demolition using bulldozer in India without its permission - 24 Ghanta Bangla News
Home

Bulldozer Justice: বুলডোজারের চাকা আটকে দিল সুপ্রিম কোর্ট! বাতিল হবে যোগীর দাওয়াই? – Bengali News | Supreme Court impose interim stay on any demolition using bulldozer in India without its permission

Spread the love

নয়া দিল্লি: বুলডোজারের চাকা আটকে দিল সুপ্রিম কোর্ট। ১ অক্টোবর পর্যন্ত, সর্বোচ্চ আদালতের অনুমতি ছাড়া গোটা দেশে বুলডোজার ব্যবহার করে যে কোনও ভাঙনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হল। আদালত অবশ্য জানিয়েছে, জনসাধারণের রাস্তা, ফুটপাথ, রেললাইন বা জলাশয়ে দখল করে থাকা কোনও সম্পত্তির উপর বুলডোজার চালানোর ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না। শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কোনও অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর ভেঙে ফেলাটা এখন ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাধারণ বিষয় হয়ে উঠেছে। রাজ্য সরকারগুলির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে একটি আবেদন করা হয়েছিল। সেই মামলাতেই মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর), এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। আগামী ১ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে। ততদিন এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *