RG Kar Meeting: মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা – Bengali News | Mamata Banerjee invites agitating junior doctors for a meeting LIVE UPDATES
আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।Image Credit source: TV9 Bangla
কলকাতা: আজ আবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। বিকাল ৫টায় বৈঠক হবে। এর আগে ১২ সেপ্টেম্বর প্রথমবার নবান্নে বৈঠকের কথা ছিল। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সেখানে গেলেও ‘লাইভ স্ট্রিমিং’য়ের দাবিতে অনড় থাকায় সেদিন ভেস্তে যায় বৈঠক। ১৪ সেপ্টেম্বর আবারও কালীঘাটে বৈঠক ডাকা হয়। সেখানেও সেই একই দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। এদিকে রাজ্য লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জানিয়েছে প্রথম থেকেই। আজ বৈঠক হলেও লাইভ স্ট্রিমিং হবে না, জানিয়ে দিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।