PM Narendra Modi: প্রধানমন্ত্রীর কানে গোঁজা 'জাভা', কী এর মাহাত্ব্য, বোঝালেন মোদী নিজেই - Bengali News | PM Narendra Modi Flaunts Jahva in Jharkhand's Ranchi, What is it? - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: প্রধানমন্ত্রীর কানে গোঁজা ‘জাভা’, কী এর মাহাত্ব্য, বোঝালেন মোদী নিজেই – Bengali News | PM Narendra Modi Flaunts Jahva in Jharkhand’s Ranchi, What is it?

Spread the love

প্রধানমন্ত্রীর কানে এটা কী?Image Credit source: X

রাঁচী: তিনদিনে তিন রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার ঝাড়খণ্ডে যান প্রধানমন্ত্রী মোদী। রাজধানী রাঁচী থেকেই তিনি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার ও উত্তর প্রদেশের জন্য ৬টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা করেন। রাঁচীতে গিয়েই এক মধুর অভিজ্ঞতা হল প্রধানমন্ত্রীর। ভ্রাতৃস্নেহে তাঁকে এক মহিলা দিলেন ‘জাভা’। জনসভায় দাড়িয়ে সে কথাই বললেন প্রধানমন্ত্রী মোদী।

এ দিন ঝাড়খণ্ডে একটি জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ সকালে রাঁচী বিমানবন্দরে পৌঁছতেই এক বোন আমায় জাভা দিয়ে স্বাগত জানান। কর্ম উৎসবের প্রতীক এটি। বোনেরা তাঁদের ভাইয়ের মঙ্গলকামনায় এই জাভা দেন।”

তিনদিনের জন্য ঝাড়খণ্ড, ওড়িশা ও গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। আজ ঝাড়খণ্ডে যান প্রধানমন্ত্রী। সেখানে আজ তাঁর রোডশো করার কথা থাকলেও, বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে সেই রোড শো বাতিল করে দেওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *