Birbhum: জলস্তর বাড়ছে নদীর, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে চাপ - Bengali News | Birbhum Water level is increasing in the river, pressure is increasing in the western districts - 24 Ghanta Bangla News
Home

Birbhum: জলস্তর বাড়ছে নদীর, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে চাপ – Bengali News | Birbhum Water level is increasing in the river, pressure is increasing in the western districts

Spread the love

বীরভূমের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি Image Credit source: TV9 Bangla

বীরভূম:  নিম্নচাপের জেরে টানা শনিবার থেকে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পরিস্থিতি জটিল হচ্ছে।  প্রবল বৃষ্টিতে জলস্তর বাড়ছে বীরভূমের একাধিক নদীর। তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে আড়াই হাজার কিউসেক। ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ভেঙেছে সাঁইথিয়ার অস্থায়ী ফেরিঘাট।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একনাগাড়ে বৃষ্টির কারণে ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ। যাতায়াত বন্ধ বেশ কয়েকটি গ্রামের। যোগাযোগ বিচ্ছিন্ন সিউড়ির সঙ্গে। পাশাপাশি জল বেড়েছে চন্দ্রভাগা নদীতেও। ব্রিজের ওপর দিয়ে বইছে জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন সেচ ক্যানেলগুলিতেও বেড়েছে জলস্তর। সিউড়ি ২ নম্বর ব্লকের মাঝি গ্রামের কাছে পি এইচ ই দপ্তরের মেশিন রুমে ঢোকে জল।

অন্যদিকে, ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও। চরম দুশ্চিন্তায় ঘাটাল পৌর এলাকার বাসিন্দারা, ইতিমধ্যে ঘাটালের ১৬ ও ১৭ নাম্বার ওয়ার্ডে ঢুকতে শুরু করেছে জল,ইতিমধ্যে এই ওয়ার্ড গুলির সমস্ত রাস্তা ডুবেছে জলে। ফের পুজোর আগে বন্যায় ভাসবে ঘাটাল, এমনই মনে করছেন ঘাটালের বাসিন্দারা।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *