Junior Doctors: সরকার অনড়, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের – Bengali News | Residents Junior Docs Joint Action Forum warns of nationwide agitation
কলকাতা: কলকাতার চিকিৎসকদের বিক্ষোভ নিয়ে রাজ্য সরকারের অনড় অবস্থান নিয়েছে। এমনটাই দাবি করছেন জুনিয়র ডাক্তাররা। আর এবার সরকারের এই অনড় মনোভাবের বিরোধীতা করে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিল রেসিডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের জয়েন্ট অ্যাকশন ফোরাম। শুক্রবার (১৩ সেপ্টেম্বর), ভুবনেশ্বর এবং বেঙ্গালুরু থেকে এদিন ভিডিয়ো বিবৃতি জারি করে ‘প্রশাসনের নিষ্পৃহতা’ নিয়ে সরব হয়েছে জুনিয়র ডাক্তারদের এই সংগঠন। ভিডিয়ো বিবৃতিতে তারা জানিয়েছে, বাংলায় যে জুনিয়র ডাক্তার এবং আবাসিক ডাক্তাররা আন্দোলন করছেন, তাদের কারও বিরুদ্ধে যদি কোনও পদক্ষেপ করা হয়, তাহলে তারা দেশব্যাপী আন্দোলনে নামবে। সেটা হরতাল হতে পারে, কর্মবিরতি হতে পারে, নির্দিষ্ট কোনও কর্মসূচি তারা ঘোষণা করেনি।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।