দীপঙ্করের সঙ্গে প্রেম সামনে আসার পর লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি:দোলন - Bengali News | Tollywood actress Dolon Roy opens up how her relationship with Dipankar dey affected her career - 24 Ghanta Bangla News
Home

দীপঙ্করের সঙ্গে প্রেম সামনে আসার পর লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি:দোলন – Bengali News | Tollywood actress Dolon Roy opens up how her relationship with Dipankar dey affected her career

Spread the love

উত্তপ্ত শহর। সেই সঙ্গে টলিপাড়ার অন্দরেও ঝড়। ইন্ডাস্ট্রির অন্দরে নারী সুরক্ষা নিয়েও উঠেছে একগুচ্ছ প্রশ্ন। সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী। এই মর্মে থানায় FIR-ও দায়ের করেন ওই অভিনেত্রী। এই বিতর্কিত পরিস্থিতিতে অভিনেত্রীদের সুরক্ষা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছেন। কারও কারও আবার দাবি যে ইন্ডাস্ট্রির অন্দরে যদি আগলে রাখার কেউ থাকে তাহলে এমন পরিস্থিতি অনেক সময়ই এড়িয়ে যাওয়া সম্ভব হয়। এই মর্মেই TV9 বাংলার তরফে প্রশ্ন রাখা হয় অভিনেত্রী দোলন রায়ের কাছে। অভিনেত্রীর সঙ্গে অভিনেতা দীপঙ্কর দে-এর বহু বছরের সম্পর্ক তাঁর। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অভিনেত্রী বললেন দীপঙ্করের আগলে রাখা তাঁর জীবনে ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলেছে?

দোলন বলেন, “দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্ক ১৯৯৭ সাল থেকে। এই সম্পর্কের খবর বাইরে আসার পর লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। অনেকেই ভেবে নিয়েছেন দীপঙ্করই আমার জীবনকে এবার থেকে নিয়ন্ত্রণ করবে। এই কারণে প্রচুর কাজ হাতছাড়া হয়েছে। আর কুপ্রস্তাব? তা নিজে সামলানোর ক্ষমতা আমার ছিল। তবে এই কুপ্রস্তাব দানকারী মানুষও আমার কাছে পৌঁছায়নি এটা ভেবে যে দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্ক আছে। পাশাপাশি এটাও ঠিক দীপঙ্কর ইন্ডাস্ট্রির প্রভাবশালী অভিনেতা নয় যে আমায় কোনও ছবিতে নেওয়ার জন্য জোর করবে কেউ। তাই ওর প্রেমিকা হওয়ার সুবাদে আমি অভিনয়ের সুযোগ পেয়েছি এটা ভাবারও কোনও কারণ নেই। দিন বদলেছে সময়ের সঙ্গে একটাই প্রাপ্তি দীপঙ্করের স্ত্রী এই পরিচয় পাওয়ার পরে মানুষের চোখে অনেক বেশি সম্মান দেখতে পাই। এতেই আমি সন্তুষ্ট।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *