Sitaram Yechuri Passes away: প্রয়াত সীতারাম ইয়েচুরি, বাহাত্তরে লড়াই থামল কমরেডের - Bengali News | Veteran CPI(M) leader Sitaram Yechury passes away at 72 - 24 Ghanta Bangla News
Home

Sitaram Yechuri Passes away: প্রয়াত সীতারাম ইয়েচুরি, বাহাত্তরে লড়াই থামল কমরেডের – Bengali News | Veteran CPI(M) leader Sitaram Yechury passes away at 72

Spread the love

নয়া দিল্লি: প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। গত বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে নয়া দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। পিটিআই সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল। নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম নেতার। গত ১৯ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। গত ৫ সেপ্টেম্বর তাঁকে ভেন্টিলেটরে দিতে হয়েছিল। বুধবার রাতে এইমস-এর চিকিৎসকরা জানিয়েছিলেন, সিপিআইএমের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *