Mamata Banerjee: নবান্নে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের ইমেল স্বাস্থ্য সচিবের, অপেক্ষা করে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী – Bengali News | Health secretary sends email to junior doctors for a meeting with CM Mamata Banerjee
নবান্নে বৈঠকের জন্য ডাকা হয়েছিল জুনিয়র ডাক্তারদের
কলকাতা: এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠান। আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী এদিনই বৈঠকে বসতে চান বলে জানান। কিন্তু, সাড়ে ৭টা পর্যন্ত সেই ইমেলের কোনও জবাব পায়নি নবান্ন। তারপরই নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাছে ফেরার জন্য বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, এদিনই স্বাস্থ্য ভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। কাজে যোগ না দিয়ে নিজেদের দাবি জানান আন্দোলনকারীরা। ৫টার পরই নবান্নের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠানো হয়।
বিস্তারিত আসছে….