Arindam Sil: এবার FIR অরিন্দম শীলের বিরুদ্ধে, যৌন হেনস্থার অভিযোগে আরও বিপদে পরিচালক! – Bengali News | After allegation in Women Commission, FIR have been filed against Tollywood director Arindam Sil
কলকাতা: আরজি কর-কাণ্ডের আবহে টলিউডের পরিচালকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এবার পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সম্প্রতি তাঁর বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। আর এবার সরাসরি এফআইআর দায়ের থানায়। ফলে পরিচালক আরও বিপাকে পড়তে পারেন বলেই মনে করা হচ্ছে। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন অরিন্দম শীল।