Duleep Trophy 2024: বল হাতে মুকেশের কামাল, গিলের টিমের দুর্দশা; কেউ করতে পারলেন না হাফসেঞ্চুরি - Bengali News | Shubman gill led India A score 231 in 1st innings and Mukesh Kumar took 3 wickets against them in Duleep Trophy - 24 Ghanta Bangla News
Home

Duleep Trophy 2024: বল হাতে মুকেশের কামাল, গিলের টিমের দুর্দশা; কেউ করতে পারলেন না হাফসেঞ্চুরি – Bengali News | Shubman gill led India A score 231 in 1st innings and Mukesh Kumar took 3 wickets against them in Duleep Trophy

Spread the love

Duleep Trophy 2024: বল হাতে মুকেশের কামাল, গিলের টিমের দুর্দশা; কেউ করতে পারলেন না হাফসেঞ্চুরিImage Credit source: X

কলকাতা: চিন্নাস্বামীতে চলছে দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) ইন্ডিয়া-এ ও ইন্ডিয়া-বি টিমের ম্যাচ। অভিমন্যু ঈশ্বরণের টিম মুশিরের ১৮১ রানের ইনিংসে ভর করে রানের পাহাড় গড়ে। ইন্ডিয়া-বি প্রথমে ৩২১ রান করে। এরপর শুভমন গিলের (Shubman Gill) এ টিম ২৩১ রানে থেমে যায়। নেপথ্যে মুকেশ কুমার, নভদীপ সাইনি ও সাই কিশোররা। ইন্ডিয়া এ টিমে তারকা ক্রিকেটারের অভাব নেই। শুভমন, মায়াঙ্ক, রিয়ান, রাহুল, ধ্রুব কে নেই। কিন্তু গিলের টিমের হয়ে কোনও ক্রিকেটার প্রথম ম্যাচে হাফসেঞ্চুরিও করতে পারেননি।

বাংলার পেসার মুকেশ কুমার ১৯ ওভার বল করে ১টি মেডেন সহ ৬২ রান দিয়েছেন। বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন। শিবম দুবে (২০), কুলদীপ যাদব (১) ও আকাশ দীপ (১১) হয়েছেন মুকেশের শিকার। ইন্ডিয়া-এ টিমের হয়ে সর্বাধিক রান করেছেন লোকেশ রাহুল। ১১১ বলে তিনি করেন ৩৭ রান। দ্বিতীয় সর্বাধিক রান ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের। ক্যাপ্টেন শুভমন করেন ৪৩ বলে ২৫ রান। নভদীপ সাইনি তুলে নেন মায়াঙ্ক, শুভমন ও ধ্রুবের উইকেট। সাই কিশোরের বোলিং পরিসংখ্যান বেশ নজর কেড়েছে। ৬.৪ ওভার বল করে ১টি মেডেন সহ ১০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সাই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *