Musheer Khan: ভিডিয়ো: চিন্নাস্বামীতে ছোটে মিয়াঁর ব্যাটে ঝড়, সচিনের রেকর্ড ভেঙে ভারতীয় টিমে কড়া নাড়ছেন মুশির - Bengali News | Musheer Khan missed double century in Duleep Trophy 2024, but he break Sachin Tendulkar's massive record - 24 Ghanta Bangla News
Home

Musheer Khan: ভিডিয়ো: চিন্নাস্বামীতে ছোটে মিয়াঁর ব্যাটে ঝড়, সচিনের রেকর্ড ভেঙে ভারতীয় টিমে কড়া নাড়ছেন মুশির – Bengali News | Musheer Khan missed double century in Duleep Trophy 2024, but he break Sachin Tendulkar’s massive record

Spread the love

Musheer Khan: ভিডিয়ো: চিন্নাস্বামীতে ছোটে মিয়াঁর ব্যাটে ঝড়, সচিনের রেকর্ড ভেঙে ভারতীয় টিমে কড়া নাড়ছেন মুশিরImage Credit source: PTI

কলকাতা: মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে অভিষেক রাঙিয়ে রাখলেন মুশির খান (Musheer Khan)। ইন্ডিয়া-বি টিমের হয়ে খেলতে নেমে ৩৭৩ বলে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন মুম্বইয়ের ছেলে। দলীপে অভিষেক টিনএজার হিসেবে ১৯৯১ সালে ১৫৯ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ১৯ বছরের মুশির সেই রেকর্ড ভেঙে ফেলেছেন শুভমন গিলের ইন্ডিয়া-এ দলের বিরুদ্ধে। অভিমন্যু ঈশ্বরণের দলের হয়ে স্কোরবোর্ডে ৩২১ রান তোলার নেপথ্যে মুশিরের বড় অবদান রয়েছে।

প্রথম দিন তিনে নেমেছিলেন মুশির খান। দিন শেষ করেছিলেন ১০৫ নট আউট থেকে। দ্বিতীয় দিন জান লড়িয়ে খেললেন। ৩২৫ বলে ১৫০ রান পূরণ করেন মুশির। তাঁর সঙ্গী তখন ছিলেন নভদীপ সাইনি। ১৯ বছরের মুশির মাত্র ১৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছেন। এই ইনিংসের পথে মুশিরের ব্যাটে এসেছে ১৬টি চার ও ৫টি ছয়। এই ইনিংসের সুবাদে ভারতীয় টিমে কড়া নাড়তে শুরু করে দিলেন তিনি। সামনেই ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। মুশিরের এই দুরন্ত ছন্দ দেখে নির্বাচকরা তাঁকে ওই টেস্ট সিরিজের জন্য বেছে নিলে অবাক হওয়ার থাকবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *