তিনি নাকি গর্ভবতী!বাংলা সিরিয়ালের সেট থেকে তাড়ানো হয় অবিবাহিত নায়িকাকে? - Bengali News | New Tollywood Gossip an actress was replaced when a channel got to know that heroine is pregnant - 24 Ghanta Bangla News
Home

তিনি নাকি গর্ভবতী!বাংলা সিরিয়ালের সেট থেকে তাড়ানো হয় অবিবাহিত নায়িকাকে? – Bengali News | New Tollywood Gossip an actress was replaced when a channel got to know that heroine is pregnant

Spread the love

টলিপাড়ার অন্দরে কখন যে কী ঘটে তার কোনও ঠিক থাকে না। এই কেউ কাজ পায় তো কেউ আবার পেয়েও হারিয়ে ফেলে হাতের লক্ষ্মী। এমনটা হামেশাই ঘটে থাকে বাংলা চলচ্চিত্র জগতের অন্দরে। একটা সিনেমা বা সিরিয়ালের মুখ্য চরিত্রে সুযোগ পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয় নায়ক এবং নায়িকাকে।

জানেন, টলিপাড়ারই এক অভিনেত্রী সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। কেরিয়ারের শুরুতেই মুখ থুবড়ে পড়েছিলেন। বর্তমানে সিরিয়াল পাড়ায় তাঁর বেশ নামডাক। একটি জনপ্রিয় সিরিয়ালে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। ত্রিকোণ প্রেমের গল্পে নায়কের প্রেমিকার চরিত্রে তাঁর অভিনয় পাচ্ছে বিস্তর জনপ্রিয়তাও। শুধু সিরিয়াল নয় অল্প স্বল্প ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি। সিরিয়াল পাড়ার এই নায়িকা নাকি বর্তমানে একটি গোয়েন্দা চরিত্রের বোনঝির ভূমিকাতেও অভিনয় করছেন। যদিও বর্তমানে তাঁর ঝুলিতে কাজের পরিমাণ অনেক। কিন্তু কেরিয়ার শুরুতেই খেয়েছিলেন বড় ধাক্কা।

প্রথম যে সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি, সেই মেগা থেকেই তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এমনিতে শুটিংয়ের সেটে নায়ক নায়িকাদের প্রেম, সম্পর্ক ঘটেই থাকে। তবে এ ক্ষেত্রে নাকি অনেকটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস শুটিং চলাকালীন সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন অভিনেত্রী। ব্যস সেই কথা খুব কম সময়ের মধ্যেই নাকি ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। রাতারাতি বড় সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। তাই নাকি রাতারাতি নায়িকার মুখ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। সিরিয়ালের নায়ক এবং নায়িকা দুজনকেই সঙ্গে সঙ্গে নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেই সিরিয়াল থেকে। বেশ অনেক দিন হয়ে গেল ঘটেছে এই ঘটনা। সেই সিরিয়ালের নায়ককে এখন ছোট পর্দায় দেখা না গেলেও নায়িকার ঝুলিতে এখন অনেক কাজ।

এই খবরটিও পড়ুন

টলিউডের অন্দরে কত গল্পই লেখা হয় রোজ, সময়ের সঙ্গে সঙ্গে এই গসিপও আজ ফিকে! তবু টলিপাড়ার কোনায় উঁকি দিলে আজও কানে আসে ফিসফাস, প্রশ্ন ওঠে হাজারও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *