জেলে সন্দীপ ঘোষ, সকাল থেকে বাড়ির বাইরে অপেক্ষায় ED! – Bengali News | Ed raid in rg kar former principal sandip ghoshs house in connection of corruption case
সন্দীপ ঘোষের বাড়িতে তালা। বাইরে অপেক্ষায় ইডি।Image Credit source: TV9 বাংলা
কলকাতা: সিবিআই-র পর এবার ইডি। সাতসকালেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয়েছে, তার তদন্তেই সন্দীপ ঘোষের বাড়িতে হাজির ইডি। তবে তালা বন্ধ থাকায় ইডি আধিকারিকরা ঢুকতে পারেননি।
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় লাগাতার সিবিআই জেরার পরই গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের দুর্নীতির শিকড় কতদূর পৌঁছেছে, তার তথ্য তালাশ করতে ময়দানে নামল ইডিও। আজ, শুক্রবার সকাল ৭টা নাগাদ ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান। তবে বাড়ির বাইরেই অপেক্ষা করতে হচ্ছে ইডি-কে, কারণ তালাবন্ধ গোটা বাড়ি।
বিস্তারিত আসছে…