বাড়িতে জয়া নেই, খবর পেতেই অমিতাভের সঙ্গে 'বিশেষ' আলোচনা করতে জলসায় পৌঁছলেন ঐশ্বর্য? - Bengali News | Aishwarya Rai Bachchan with Daughter Aaradhya Bachchan clicked at Bachchan Family Bungalow aka Jalsa - 24 Ghanta Bangla News
Home

বাড়িতে জয়া নেই, খবর পেতেই অমিতাভের সঙ্গে ‘বিশেষ’ আলোচনা করতে জলসায় পৌঁছলেন ঐশ্বর্য? – Bengali News | Aishwarya Rai Bachchan with Daughter Aaradhya Bachchan clicked at Bachchan Family Bungalow aka Jalsa

বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না বলে নাকি শ্বশুরবাড়ি ত্যাগ করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মায়ানগরীতে কান পাতলে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যর সম্পর্ক ভাঙার কথা শোনা যায় ইদানীং। যদিও মুখে কুলুপ সবার। তবে পরিবারের প্রত্যেকের আচার আচরণ দেখে অনেকেই ধরে নিয়েছেন যে সব জল্পনাই সত্যি। ননদ শ্বেতা বচ্চনের ছেলে আগস্ত্য নন্দর যখন প্রথম ছবি ‘আর্চিজ’মুক্তি পায় সেই ছবির প্রিমিয়ারে সপরিবারে উপস্থিত হয়েছিলেন তাঁরা।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা, অভিষেক, ঐশ্বর্য, নভ্যা, আরাধ্যা প্রত্যেককেই দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে যে চাপা উত্তেজনা রয়েছে বোঝা গিয়েছিল ছবি দেখেই। তার পর জুনিয়র বচ্চনের সংসার ভাঙার ঘটনা যেন আরও স্পষ্ট হয়ে যায় মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়েতে। সংসার ভাঙার গুঞ্জন যখন তুঙ্গে সে সময় জলসার সামনে ধরা দিলেন ঐশ্বর্য। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যাও। শোনা যায় অনেক দিন হল নিজের ফ্ল্যাটে আলাদা থাকছেন বচ্চন বাড়ির বউমা। আচমকাই বিগবির বাড়ির সামনে নায়িকাকে দেখে শুরু নতুন প্রশ্ন।

এই খবরটিও পড়ুন

ঘনিষ্ঠ সূত্র বলছে, অমিতাভের সঙ্গে একান্তে কোনও একটি বিষয় নিয়ে আলোচনার করার জন্যই নাকি এ দিন শ্বশুরবাড়িতে এসেছিলেন ঐশ্বর্য। মেয়েকে নিয়ে এসেছিলেন সোজা স্কুল থেকে। বলিসূত্রে খবর, এ দিন বাড়িতে জয়া না থাকার জন্যই শ্বশুরের সঙ্গে দেখা করতে আসেন রাইসুন্দরী। শোনা যায়, শেষ কয়েক মাসে ননদ এবং শাশুড়ির সঙ্গে মোটেই বনিবনা হচ্ছিল না তাঁর। শোনা যায়, বিয়ের পর জলসাতেই এসে সংসার পেতেছিলেন ঐশ্বর্য। কিন্তু সেই বাড়িটা মেয়ে শ্বেতার নামে লিখে দেন অমিতাভ। তাঁদের মধ্যে সব সমস্যার সূত্রপাত সেই থেকেই। তবে এই ভিডিয়োর ক্ষেত্রে অনেকেই মনে করেছেন, হয়তো সংসার ভাঙার ঘটনা শুধুই জল্পনা। কিন্তু পরিবারের বাকিদের সঙ্গে তাঁর কোনও সামাজিক অনুষ্ঠানে না যাওয়া জল্পনা তাও থামাচ্ছে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *