Cooch Behar: ডিএম অফিস ঘেরাও অভিযানে চলল লাঠিচার্জ-জলকামান, নিশীথ প্রামাণিককে নিয়ে যাওয়া হল SP অফিসে, তপ্ত কোচবিহার – Bengali News | Cooch behar Nishith Pramanik was taken to SP office, tension in Cooch Behar
নিশীথ প্রামাণিককে নিয়ে যাওয়া হল SP অফিসেImage Credit source: TV9 Bangla
কোচবিহার: ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে। ডিএম অফিসের বাইরে ব্যারিকেড করে রাখা হয়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে ওপরে ওঠার চেষ্টা করলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাঁশের ব্যারিকেডের ওপর উঠে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে ছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে ওঠে, যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পাল্টা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জেলাশাসকের দফতরের অনেকটা কাছে পৌঁছে যান নিশীথ। জেলাশাসকের দফতরের সামনে নিশীথকে ঘিরে রাখে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় জলকামান। কয়েকজন পুলিশকর্মীও আহত হন।
এদিকে, নিশীথের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশ কর্মীদের রীতিমতো টানাটানি শুরু হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে পুলিশ কর্মীদের বচসাও শুরু হয়ে যায়। নিশীথ বলেন, “মমতা বন্দ্য়োপাধ্যায় ভয় পাচ্ছেন। তাই পুলিশকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন।” নিশীথ প্রামাণিককে ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ সুপারের দফতরে।
এই খবরটিও পড়ুন
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)