TMC: হলদিয়ায় উড়ল সবুজ পতাকা, সমবায় সমিতির সবক’টিতেই জয়ী তৃণমূল – Bengali News | TMC won haldia urban cooperative credit society limited
জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা।Image Credit source: TV9 Bangla
পূর্ব মেদিনীপুর: শিল্পশহরে উড়ল সবুজ আবির। হলদিয়া আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডে নির্বাচন ছিল রবিবার। সমবায় নির্বাচনে সব আসনেই জয় পেল তৃণমূল। হলদিয়ায় নিঃসন্দেহে শাসকদলের বড় জয়। কারণ, গত বিধায়ক ও লোকসভা ভোটে এখানে বিজেপি তাদের সাংগঠনিক শক্তি প্রমাণ করেছে। তারপরও সমবায় নির্বাচনে সব আসনেই জয় পেলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। যদিও এই ফলকে বিজেপি খুব একটা গুরুত্ব দিতে নারাজ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
হলদিয়া ও সুতাহাটা জ়োনে মোট ১৩টি আসনে ভোট হয় এদিন। এরমধ্য়ে হলদিয়া বিধানসভার মধ্যে ৮টি আসন। অন্যান্য জ়োনে ৫টি। হলদিয়ায় ৮-এ ৮ তৃণমূল। বাকিগুলিতেও তৃণমূল জেতায় ১৩টিই এদিন জেতে তারা। যদিও বিজেপির দাবি, তারা সবক’টি আসনে প্রার্থীই দিতে পারেননি। বিজেপি মনোনীত প্রার্থী সুভাষ খাটুয়ার দাবি, বিজেপি সমর্থিতরা ৮টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী দিতে পেরেছেন। শাসকদলের চোখরাঙানি ও ভয় দেখানোর কারণে আসনে প্রার্থী দিতে পারেননি।
এই খবরটিও পড়ুন
সমবায়ের প্রার্থী তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তুষার মণ্ডল জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সুশৃঙ্খলভাবে সমবায় পরিচালনা করছেন। বিরোধীরা প্রার্থী পাননি, তাই এসব মিথ্যা কথা বলছেন বলে অভিযোগ তুষার মণ্ডলের।