Paralympics 2024: প্যারালিম্পিকে ব্যাডমিন্টন থেকে পদক নিশ্চিত, সেমিতে মুখোমুখি দুই ভারতীয় - Bengali News | Medal assured for India in Paralympics 2024 as Sukant Kadam and Suhas Yathiraj reach Para Badminton semi finals - 24 Ghanta Bangla News
Home

Paralympics 2024: প্যারালিম্পিকে ব্যাডমিন্টন থেকে পদক নিশ্চিত, সেমিতে মুখোমুখি দুই ভারতীয় – Bengali News | Medal assured for India in Paralympics 2024 as Sukant Kadam and Suhas Yathiraj reach Para Badminton semi finals

Spread the love

Paralympics 2024: প্যারালিম্পিকে ব্যাডমিন্টন থেকে পদক নিশ্চিত, সেমিতে মুখোমুখি দুই ভারতীয়
Image Credit source: Getty Images

কলকাতা: প্যারিস অলিম্পিকের পুনরাবৃত্তি প্যারালিম্পিকেও (Paralympics 2024)। কয়েকদিন প্যারিস গেমসে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসের প্রি-কোয়ার্টারে মুখোমুখি হয়েছিলেন এইচ এস প্রণয় ও লক্ষ্য সেন। এ বার প্যারালিম্পিকে সেমিফাইনালে মুখোমুখি দুই ভারতীয় প্যারা শাটলার। সুহাস ইয়াথিরাজ (Suhas Yathiraj) ও সুকান্ত কদম (Sukant Kadam) দু’জনেই উঠেছেন এসএল ফোর ক্যাটেগরির সেমিফাইনালে। যার ফলে এটা নিশ্চিত যে ফাইনালে এক ভারতীয় খেলছেনই।

যেহেতু সুহাস ও সুকান্ত দু’জনই সেমিফাইনালে উঠেছেন, ফলে একজনের সোনা-রুপোর স্বপ্ন ভাঙবেই। কিন্তু প্যারা ব্যাডমিন্টনে প্যারিস প্যারালিম্পিক থেকে ভারতের জোড়া পদকের সম্ভবনাও রয়েছে। কারণ, সুহাস হোক বা সুকান্ত যিনি সেমিফাইনালে হারবেন, তিনি লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য। এখন থেকেই সুহাস ও সুকান্তের গলায় জোড়া পদক দেখতে চাইছে ভারতবাসী।

টোকিও প্যারালিম্পিকে ব্যাডমিন্টনের এসএল ফোর ক্যাটেগরির ফাইনালে উঠেছিলেন সুহাস ইয়াথিরাজ। তাঁর সোনার স্বপ্নপূরণ হয়নি। রুপোতে তাঁকে থামতে হয়েছিল। এ বারও যদি তিনি ফাইনালে ওঠেন, তা হলে সুযোগ থাকবে পদকের রং বদলানোর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *