The American Dream: গাড়িতেই রয়েছে হেলিপ্যাড, সুইমিং পুল, গলফ কোর্স! বিশ্বের দীর্ঘতম গাড়ির ছবি দেখেছেন? – Bengali News | The american dream worlds longest car has 24 wheels, swimming pool and helipad too
এই গাড়ির পিছন দিকে রয়েছে একটি হেলিপ্যাড, একটি সুইমিং পুল এবং একটি আস্ত গলফ কোর্সও। ‘দ্য আমেরিকান ড্রিম’ গাড়িতে একসঙ্গে ৭৫ জন বসতে পারে। গাড়ির ভিতরে রয়েছে বাথটাব, একাধিক টেলিভিশন সেট, রেফ্রিজারেটর, বসার জন্য আরামদায়ক সোফা। পিছনের দিকের দরজা দিয়ে গাড়ির ভিতর ঢুকে বসতে হয়। সেই দরজা রিমোট দিয়ে খুলতে হয়। স্লাইডিং পদ্ধতির মাধ্যমে সেই দরজা খোলাবন্ধ হয়। তবে এই গাড়ি রাস্তায় চালানো সম্ভব নয়। তাই বর্তমানে অরল্যান্ডোরে একটি গাড়ি সংগ্রহশালায় অনান্য বিরল গাড়ির সঙ্গে এই গাড়িকেও রাখা রয়েছে।