Russia: কোন গোপন মারণাস্ত্র রয়েছে রাশিয়ার হাতে? এফ-১৬ এর করুণ পরিণতিতে জোরদার প্রশ্ন উঠছে গোটা বিশ্বে - Bengali News | Ukraine's F Sixteen has been destroyed by a Russian missile, but how is it possible, question arises - 24 Ghanta Bangla News
Home

Russia: কোন গোপন মারণাস্ত্র রয়েছে রাশিয়ার হাতে? এফ-১৬ এর করুণ পরিণতিতে জোরদার প্রশ্ন উঠছে গোটা বিশ্বে – Bengali News | Ukraine’s F Sixteen has been destroyed by a Russian missile, but how is it possible, question arises

Spread the love

রুশ মিসাইলের আঘাতে ভেঙে পড়েছে ইউক্রেনের এফ সিক্সটিন। ঘটনাটা ঘটেছে সোমবার। তবে এদিনই সেটা প্রকাশ্যে আনল ইউক্রেন। বৃহস্পতিবার সকালে এফ-১৬’র ধ্বংসাবশেষ খুঁজে পায় ইউক্রেন। আগেই রাশিয়ার কুরস্ক শহরে ঢুকে পড়ে ইউক্রেন সেনা। চারদিন আগে রুশ-ইউক্রেন সীমান্তবর্তী শহরের পরপর ড্রোন হানা চালায় ইউক্রেন। নাইন ইলেভেনের ধাঁচে সেই ড্রোন হানার খবর তোলপাড় চলেছে গোটা বিশ্বে। তবে এফ-১৬ নিয়ে যা হল, সেটা ইউক্রেনের কাছে বিরাট ধাক্কা বললেও কম বলা হয়। এফ-১৬’র এই পরিণতি হল কী করে? 

সোমবার সকালে মিসাইল হামলার মোকাবিলায় অপারেশনে নামে দুটি এফ-১৬। একটি এফ-১৬’র ককপিটে ছিলেন ইউক্রেন এয়ার ফোর্সের পাইলট ওলেক্সি মেস। কোডনেম মুনফিস বলে ওলেক্সিকে ওই নামেই ডাকতেন সহকর্মীরা। ইউক্রেন এয়ার ফোর্সের দাবি, মাঝ-আকাশে চারটি রুশ মিসাইল ধ্বংস করে এগোচ্ছিলেন ওলেক্সি। ওই সময় অন্য একটি মিসাইলের আঘাতে ওলেক্সির বিমান ভেঙে পড়ে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এফ-১৬’কে ধ্বংস করতে পারে, এমন মিসাইল দুনিয়ায় খুব বেশি নেই। তবে তেমন মিসাইল রাশিয়ার হাতে অবশ্যই আছে। ইউক্রেন এফ-১৬ হাতে পাওয়ার পর রাশিয়া একে একে হাতের তাস বের করছে। 

এই খবরটিও পড়ুন

মার্কিন বায়ুসেনার অবসরপ্রাপ্ত এক অফিসার সংবাদসংস্থা এপি-কে বলেছেন, রাশিয়া সম্ভবত হাইপারসোনিক মিসাইল দিয়ে এফ-১৬’কে হিট করেছে। বিমানের ধ্বংসাবশেষের প্রাইমেটিভ টেস্ট করলেই সেটা স্পষ্ট হবে। দেড় বছর আগে ইউক্রেনকে এফ-‍১৬ দেওয়ার ঘোষণা করেছিল আমেরিকা। বহু টানাপোড়েনের পর গত মাসের শেষে পাঁচটি এফ-১৬ হতে পায় ইউক্রেন। এফ-১৬ হাতে আসায় প্রথমবার রাশিয়ার ভিতরে হামলার মতো একটা অস্ত্র ইউক্রেনের হাতে আসে। আমেরিকা দাবি করে, এফ-১৬ অধিকাংশ মিসাইল হামলা এড়াতে সক্ষম। যে কোনও মিসাইল কিংবা বিপদকে আগে থেকে ডিটেক্ট করে ধ্বংস করতে এফ-১৬’র জুড়ি নেই। রুশ হামলায় এফ-১৬ ধ্বংস হওয়ার পর আমেরিকার সেই দাবি ঘিরে প্রশ্ন ওঠারই কথা। সেটা উঠছেও। যদিও বাইডেন প্রশাসন এখনও এনিয়ে কোনও মন্তব্য করেনি। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *