Protest: কর্মবিরতি নয়, প্রেসক্রিপশনে ওষুধের সঙ্গে প্রতিবাদ লিখছেন রায়গঞ্জের ডাক্তার - Bengali News | Doctor shown his protest through prescription raigunj - 24 Ghanta Bangla News
Home

Protest: কর্মবিরতি নয়, প্রেসক্রিপশনে ওষুধের সঙ্গে প্রতিবাদ লিখছেন রায়গঞ্জের ডাক্তার – Bengali News | Doctor shown his protest through prescription raigunj

Spread the love

চিকিৎসক দেবব্রত রায়।Image Credit source: TV9 Bangla

রায়গঞ্জ: মুমূর্ষুদের সেবার একজন চিকিৎসকের প্রথম ও প্রধান শপথ। কোনও পরিস্থিতিতেই সেই শপথ থেকে সরতে নারাজ রায়গঞ্জের উকিলপাড়ার চিকিৎসক দেবব্রত রায়। তবে আরজি করে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যা হয়েছে, সেই নৃশংসতাও যে কোনওভাবেই মন থেকে মোছা যাবে না। তাই অভিনব প্রতিবাদে তিনি। কর্মবিরতির পথে হাঁটেননি। বরং রোগী দেখছেন, রোগীর জন্য প্রেসক্রিপশন লিখছেন। আর সেই প্রেসক্রিপশনে স্ট্যাম্প দিচ্ছেন, ‘আরজি কর বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই।’ এটাই ডাক্তারবাবুর নীরব প্রতিবাদ। বলেন, “রোগীরা যাঁরা আমাদের কাছে আসেন, ওনারা যেমন আমাদের খুব আপনজন। তাঁদের কাছেও আমরা আপন। তাই রোগীদের মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদটা ব্যক্ত করছি।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

দেবব্রত রায়ের এই প্রেসক্রিপশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই প্রশংসা করছেন তাঁর। ব্রত থেকে সরেননি, আবার ভোলেননি প্রতিবাদের ভাষাও। দেবব্রত রায় জানান, সেই ৯ অগস্টের ঘটনা। ২০ দিন পার হয়ে গেল, পুলিশ থেকে সিবিআই, তদন্তকারীর হাতবদল হল। কিন্তু এখনও তো দৃষ্টান্তমূলক কোনও পদক্ষেপ দেখা গেল না।

এই খবরটিও পড়ুন

দেবব্রত রায়ের মতোই রায়গঞ্জের আরও কয়েকজন চিকিৎসক এভাবেই নীরব প্রতিবাদ জানাচ্ছেন। দেবব্রত রায় বলেন, “এই ঘটনাকে মর্মান্তিক হত্যা বলব আমি। হাসপাতাল ভাঙচুর বা তদন্ত যেভাবে এগোচ্ছে, বুঝতেই পারছি না কী হতে চলেছে। ২০ দিন হয়ে গেল কোনও পজিটিভ দিক কিন্তু এখনও পর্যন্ত আমাদের নজরে আসেনি। সেক্ষেত্রে আমরা হতাশ, বীতশ্রদ্ধ। সে কারণেই আমরা নীরব প্রতিবাদ জানাচ্ছি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *