IPL, LSG: মুসকুরায়ে হাম অব লখনউ মে হ্যায়... LSG-তে কোন দায়িত্বে এলেন জাহির খান? - Bengali News | Ahead of IPL 2025 Auction Zaheer Khan joins LSG as Mentor - 24 Ghanta Bangla News
Home

IPL, LSG: মুসকুরায়ে হাম অব লখনউ মে হ্যায়… LSG-তে কোন দায়িত্বে এলেন জাহির খান? – Bengali News | Ahead of IPL 2025 Auction Zaheer Khan joins LSG as Mentor

Spread the love

মুসকুরায়ে হাম অব লখনউ মে হ্যায়… LSG-তে কোন দায়িত্বে এলেন জাহির খান?

কলকাতা: লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বুধবার কোনও বড় ঘোষণা করতে পারে। এই আঁচ বেশ কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল। হলও তেমনটাই। বুধ-বিকেলে লখনউ সুপার জায়ান্টসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জাহির খানের (Zaheer Khan) নাম ঘোষণা করা হল। গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল, লখনউয়ের বোলিং কোচ বা মেন্টর হিসেবে যোগ দিতে পারেন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার জাহির খান। আইপিএল-২০২৫ (IPL 2025) এর মেগা নিলামের আগে সত্যিই লখনউতে যোগ দিলেন জাহির। পেলেন কোন দায়িত্ব?

২০২২ সালে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ লখনউ সুপার জায়ান্টসের। গত বছর ও ২০২২ সালে লখনউয়ের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। ২০২৪ এর আইপিএলের আগে গৌতম লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে সামলেছিলেন। এ বছর লখনউ শিবির মেন্টরহীন ছিল। এ বছর রয়েছে আইপিএলের মেগা মিলাম। তার আগে জাহির খানকে দলের মেন্টর হিসেবে টেনে নিল লখনউ সুপার জায়ান্টস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *