Sandip Ghosh: এবার ইডি ঘিরছে সন্দীপ ঘোষকে, দায়ের হল ইসিআইআর - Bengali News | Ecir against sandip ghosh former principle of rg kar medical - 24 Ghanta Bangla News
Home

Sandip Ghosh: এবার ইডি ঘিরছে সন্দীপ ঘোষকে, দায়ের হল ইসিআইআর – Bengali News | Ecir against sandip ghosh former principle of rg kar medical

কলকাতা: এবার আরও চাপে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই-এর পর এবার আরজি কর দুর্নীতিতে মামলা রুজু করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইসিআইআর দাখিল করা হয়েছে। সিবিআইয়ের এফআইআর-এর ভিত্তিতেই এই ইসিআইআর দাখিল করেছে তারা। অভিযুক্ত হিসাবে প্রথম নামই সন্দীপ ঘোষের।

আরজি করে ডাক্তার পড়ুয়ার মৃত্য়ুর ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা ১০-১১ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপকে। এমনকী সিবিআই তাঁর বাড়িতে পর্যন্ত তল্লাশি চালায়। বাড়ি থেকে সবুজ কাপড়ে বোচকা ভরে নথিও নিয়ে আসে তারা।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *