Goran Eriksson Death: প্রয়াত ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ এরিকসন – Bengali News | Sven Goran Eriksson, England’s first overseas manager, dies aged 76
প্রয়াত কিংবদন্তি সুইডিচ কোচ গোরান এরিকসন। ইংল্যান্ড ফুটবল টিমের প্রথম বিদেশি কোচ ছিলেন তিনি। এরিকসনের কোচিংয়ে পাঁচ বছরের মধ্যে তিনটি বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। এ বছর জানুয়ারিতে এরিকসন জানান, তাঁর বাঁচার জন্য এটাই সেরা বছর। এরিকসনের ক্যানসার ধরা পড়ায় এমন কথা বলেছিলেন। এ দিন, সোমবার ৭৬ বছরে প্রয়াত হলেন কিংবদন্তি এই কোচ।
কিংবদন্তি গোরান এরিকসনের সন্তান লিনা ও যোহান সোমবার বলেন, ‘আমাদের বাবা গোরান এরিকসন বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আজ সব শেষ। বছরের শুরুতে বাবা আমাদের বলেছিলেন, তাঁর একটা কঠিন রোগ হয়েছে। ফুটবল বিশ্বও তাঁর পাশে দাঁড়িয়েছিল। ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল এবং ইউরোপের বিভিন্ন ক্লাব, সমর্থকরা বাবাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বাবাকে প্রচুর সম্মান দিয়েছেন সকলেই। তাঁর কাছে এবং আমাদের জন্যও সেই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।’
বিস্তারিত আসছে…