'...উত্তর দাও ক্ষমতা', দেখার মতো মিছিল! আকাশ কাঁপানো গর্জন ছোটপর্দার - Bengali News | Tele serial actors protest on rg kar, check out the video - 24 Ghanta Bangla News
Home

‘…উত্তর দাও ক্ষমতা’, দেখার মতো মিছিল! আকাশ কাঁপানো গর্জন ছোটপর্দার – Bengali News | Tele serial actors protest on rg kar, check out the video

Spread the love

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। প্রত্যেক পেশার মানুষ নিজেদের মতো করে গর্জে উঠেছেন। কিছু দিন আগেই রাজপথে নেমেছিলেন টলিপাড়ার শিল্পীরা। এবার বাদ গেল না ছোটপর্দার কলাকুশলীরাও। রবিবারের ভাতঘুম নয়, তিলোত্তমা বিচার চেয়ে বৃষ্টিভেজা রাজপথে সামিল হলেন তাঁরা। সে যেন দেখার মতো মিছিল। মোমবাতি হাতে নিছকই মৌনতা নয়, মেকআপের ব্রাশ নিয়ে নেহাতই রিলস ভিডিয়ো বানানোর তাগিদ নয়– উঠল স্লোগান। একই সঙ্গে ক্ষমতার চোখে চোখ রেখে করা হল প্রশ্নও।
কারা ছিলেন মিছিলে?

কনীনিকা বন্দ্যোপাধ্যায় থেকে মানসী সিনহা, শ্রুতি দাস থেকে শুরু করে অঞ্জনা বসু, রুকমা রায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়– ছোট পর্দার বহু পরিচিত মুখকে দেখা গেল সেই মিছিলে। শুধু বিচার চাওয়াই নয়। ক্ষমতার উদ্দেশে তাঁদের প্রশ্ন, “বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা”। এ দিন টিভিনাইন বাংলাকে কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “সকাল বেলা ধর্ষণ হয় না? রাতের ডিউটি কমিয়ে দিলে কী হবে? আগে সমাজের মহিষাসুরকে বধ কর। যারা শিক্ষার আলোয় ঘাপটি মেরে আছে।”

আর জি কর ইস্যুর তদন্তভার এই মুহূর্তে সিবিআইয়ের হাতে। তবে থেমে নেই সাধারণ মানুষ। প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে জোরাল। বিচার কি মিলবে? সেই উত্তরের আশাতেই সকলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *