Wet Cloths: একটানা বৃষ্টিতে ভিজে জামাকাপড় দ্রুত শুকনো করবেন কীভাবে? রইল সহজ ৪ টিপস – Bengali News | How to dry clothes in the monsoon in room
একটানা বৃষ্টি হয়ে চলেছে। রোদের দেখা নেই। বালতি বালতি নোংরা জামাকাপড় জমেছে। কবে কাচবেন আর কবে সেগুলো রোদে শুকনো করতে দেবেন—জানা নেই। ভিজে জামাকাপড় দিনের পর দিন জমিয়ে রাখা যায় না। জামাকাপড় থেকে বোঁটকা গন্ধ বের হয়। এমন পরিস্থিতিতে কী করবেন? কীভাবে জামাকাপড় শুকনো করবেন? রইল টিপস।
আজকাল প্রায় সবার বাড়িতেই ওয়াশিং মেশিন রয়েছে। একসঙ্গে অনেক জামাকাপড় কাচার জন্য এই যন্ত্র ভীষণ উপকারী। এমন বেশ কিছু ওয়াশিং মেশিন রয়েছে, যেখানে জামাকাপড় অর্ধেক শুকিয়ে যায়। তারপর রোদে বা হাওয়ায় মেলে দিলেই কাজ শেষ হয়ে যায়। কিন্তু যখন কাপড়ের পরিমাণ বেশি হয় এবং হাতে কাচতে হয় তখন কীভাবে ভেজা জামাকাপড় শুকনো করবেন?
১) কম জামাকাপড় হলে কিংবা ছোটখাটো জামাকাপড় হলে ড্রায়ার ব্যবহার করতে পারেন। ড্রায়ার দিয়ে জামাকাপড় অর্ধেক শুকিয়ে নিতে পারেন। তারপর জামাকাপড়গুলো পাখার হাওয়ায় মেলে দিন।
এই খবরটিও পড়ুন
২) পাখার হাওয়ায় ভেজা জামাকাপড় মেলে দিলে শুকিয়ে যায়। কিন্তু একটু সময় নেয় বেশি। তাই ঘরে এসি থাকলে এসি ও পাখা একসঙ্গে চালিয়ে দিন। তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে যাবে। এসিতে যদি ড্রাই মোড সেটা অন করে দিন। এতে জামাকাপড় শুকিয়ে যাবে।
৩) বৃষ্টির দিনে ছাদে জামাকাপড় মেলার উপায় থাকে না। তখন ঘরের ভিতরেই দড়ি টাঙাতে হয়। কিন্তু সেখানে ভেজা জামা একটির উপর আর একটি মেলবেন না। জায়গা কম থাকলেও প্রতিটি জামা আলাদা আলাদা করে ছড়িয়ে দিন। এতে জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে।
৪) আধ ভেজা জামার উপর একটি শুকনো তোয়ালে রেখে দিন। এবার এর উপর দিয়ে ইস্ত্রি চালান। ধীরে ধীরে ইস্ত্রি করুন। এই টোটকায় ভিজে জামাকাপড় দ্রুত শুকনো হয়ে যাবে।