RG Kar Case: সকাল ৯টা ৪৫ মিনিটে দেহ উদ্ধারের হলেও কেন ৫ ঘণ্টা দেরিতে FIR এর আবেদন? – Bengali News | Time has changed again! Did the state submit wrong information to the Supreme Court in the RG kar case, Speculation
কলকাতা: ময়নাতদন্তের দেরি হওয়া নিয়ে সুপ্রিম কোর্টের অস্বস্তির মুখে পড়েছে রাজ্য। অস্বস্তি কাটাতে কলকাতা পুলিশের কার্যপদ্ধতির সময় ধরে শীর্ষ আদালতে নথি পেশ করেছে রাজ্য। তাতেও প্রশ্ন ওঠা বাকি রইল না। বৃহস্পতিবার শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের পেশ করা নথি অনুযায়ী, একটি মুখবন্ধ খামে তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ টালা থানাকে চিঠি লিখে জানান, ৯টা ৪৫ মিনিটে বিভাগীয় চিকিৎসক সুমিত রায় তপাদার এমএসভিপি’কে চেস্ট মেডিসিনের বিভাগে দ্বিতীয় বর্ষের পিজিটির দেহ উদ্ধারের কথা জানান।
সেই সঙ্গে এফআইআর দায়েরের আর্জি জানানো হয়। এই চিঠি সংক্রান্ত এক্সক্লুসিভ নথি রয়েছে টিভি নাইনের হাতে। প্রশ্ন হল, ন’টা ৪৫ মিনিটে ঘটনার কথা জানার পরও দুপুর ২টো ৪৫ মিনিটে কেন এফআইআর জানানোর জন্য আবেদন করা হল?
এই খবরটিও পড়ুন
একে তো পাঁচ ঘণ্টা পরে আবেদন। সেই আবেদন মঞ্জুর হল রাত ১১টা ৪৫ মিনিট! এফআইআর সুপ্রিম কোর্টে রাজ্যের পেশ করা নথি অন্তত সে কথাই বলছে। এফআইআর দায়ের করতে মধ্যরাত হয়ে গেল কেন? এমএসভিপি’র চিঠি দেওয়া ততক্ষণে ৯ ঘণ্টা পার হয়ে গিয়েছে। তবে কি ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছিল পুলিশ? সে ক্ষেত্রেও প্রশ্ন হল, নয় অগস্ট রাত ১০টা ২৫ মিনিটে ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছিল ‘IMPORTANT’ লেখা তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্ট। এরপরও এফআইআর দায়ের হতে এক ঘণ্টা ২০ মিনিট দেরি হল কেন?