শরীর নিয়ে লাগাতার তুলোধনার মুখে বড় সিদ্ধান্ত আয়েশা তাকিয়ার! 'এমনটা যে হবে...' - Bengali News | After Massive Mocking For Her Beyond Unrecognizable Look ayesha takia took a big step - 24 Ghanta Bangla News
Home

শরীর নিয়ে লাগাতার তুলোধনার মুখে বড় সিদ্ধান্ত আয়েশা তাকিয়ার! ‘এমনটা যে হবে…’ – Bengali News | After Massive Mocking For Her Beyond Unrecognizable Look ayesha takia took a big step

আয়েশা তাকিয়াকে মনে আছে? সলমন খান থেকে শাহিদ কাপুরের সঙ্গে কাজ করেছেন তিনি। হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে যান আয়েশা। বিদায় জানান, গ্ল্যামার দুনিয়াকে। আয়েশা আর আগের মতো নেই। তিনি যে প্লাস্টিক সার্জারি করেছেন সে কথা নিজেই শেয়ার করেছেন অতীতে। ট্রোলিং তাঁর পিছু ছাড়ে না কিছুতেই। এবার এই ট্রোলারদের হাত থেকে ‘রক্ষা’ পেতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। ভক্তদের মন খারাপ। তিনি যে এমনটা করবেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তাঁরা।

নিজের একটি ‘মিরর সেলফি’ পোস্ট করেছিলেন ২০০০’র হট অ্যান্ড হ্যাপেনিং এই নায়িকা। কিন্তু সেই ছবি পোস্ট করতেই উড়ে আসে কটাক্ষ। শুরু হয় তুমুল তুলোধনা। বাধ্য হয়েই সেই ছবি মুছে দেন আয়েশা। শুধু কি তাই? লক্ষ লক্ষ অনুরাগী থাকা তাঁর সেই ভেরিফায়েড প্রোফাইলটিও আর দেখা যাচ্ছে না। অনেকেই মনে করছেন প্রোফাইলও মুছে দিয়েছেন তিনি। বিদায় জানিয়েছেন সামাজিক মাধ্যমকে। তিনি অভিনেত্রী। প্রোফাইল মুছে দেওয়া তাঁর ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নয় বলেই মনে করছেন অনেকে।

যদিও অতীতে আয়েশা জানিয়েছিলেন, তাঁর অভিনেত্রী ট্যাগের পাশে ‘প্রাক্তন’ লিখতেই পছন্দ করবেন তিনি। জানিয়েছিলেন, বলিউডে ফেরার আর কোনও ইচ্ছে নেই তাঁর। তিনি বলেন, “নিজের জীবন খুব ভাল ভাবেই কাটাচ্ছি আমি। তাই সবাইকে অনুরোধ আমার জীবন নিয়ে এত ভাববেন না। আপনাদের মতামত আমার দরকার নেই। জীবনে উন্নত করুন। একজন সুখী মহিলা কেমন দেখতে হবে, সেটা আপনাদের বলে দিতে কেউ বলেনি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *