RG Kar case: 'শিল্পীদের ভাল থাকতে দিন', হাতজোড় করে এ কোন অনুরোধ করলেন ইমন? - Bengali News | Iman chakraborty opens up why they still doing stage shows event and acting - 24 Ghanta Bangla News
Home

RG Kar case: ‘শিল্পীদের ভাল থাকতে দিন’, হাতজোড় করে এ কোন অনুরোধ করলেন ইমন? – Bengali News | Iman chakraborty opens up why they still doing stage shows event and acting

Spread the love

৯ অগস্ট থেকে পাল্টে গিয়েছে গোটা রাজ্যের চেনা ছবি। বিশেষ করে কলকাতার। যেখানে দাঁড়িয়ে প্রতিটা মানুষ এখন তিলোত্তমার বিচার চেয়ে ফুঁসছে। এটা কি সত্যি আনন্দ অনুষ্ঠানের সময়? শিল্পীদের নানা মঞ্চে দেখে এই প্রশ্ন হয়তো অনেকেই করছেন। তবে কোথাও গিয়ে যে এবার তাঁরাও অপারক। সোশ্যাল মিডিয়ায় সেই কথাই এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন গায়িকা ইমন চক্রবর্তী। এরই মাঝে এসেছে স্বাধীনতা দিবস, এসেছে রাখী উৎসব, আর সেই মর্মে বহু আগে থেকেই অনেক অনুষ্ঠান বাবদ শিল্পীরা অগ্রীম নিয়ে রেখেছিলেন, কথা দিয়ে রেখেছিলেন, ছিলেন চুক্তিবদ্ধ। আর সেই কারণেই কথামত মানুষকে বিনোদন দিতে উঠতে হচ্ছে মঞ্চে, ধরতে হচ্ছে গান। আর তাতেই একশ্রেণি কটাক্ষ করতে পিছপা হচ্ছে না। অনেকেই মনে করছেন রাজ্যের এই ভয়ানক পরিস্থিতিতে এনারা গান বাজনা করছেন? মজায় আছেন? এবার তাঁদেরই স্পষ্টভাষায় উত্তর দিলেন ইমন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘নমস্কার আমি ইমন, আমার সঙ্গে রয়েছে টিম। আমরা মেয়েদের সম্মানের জন্য, তাঁদের সম্মান রক্ষার্থে প্রতিটা মেয়ে আজ পথে নামছে। আমরা কীভাবে আজ অনুষ্ঠানটা করছি! আমরা অনুষ্ঠানটা করছি কারণ এটা আমাদের কাজ। আমাদের শিল্পীদের কাজ। আমরা যাঁরা গানবাজনা করি, মঞ্চে উঠে গান করা, স্টুডিওতে গিয়ে গান করা, অভিনয় করা, সেটা যাই বলবেন না কেন, কাজটা আমাদের করতেই হবে। তাই কোনও বক্তব্য রাখার আগে আমরা যদি একটু সহানুভুতিশীল হই, আমার মনে হয় সেটা সকলের জন্যই ভাল। আপনারাও ভাল থাকুন, শিল্পীদেরও ভাল থাকতে দিন।’

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *