Birbhum: ৬ দিন নিখোঁজ থাকার পর গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ - Bengali News | Birbhum The hanging body of the young man was recovered from the tree after being missing for 6 days - 24 Ghanta Bangla News
Home

Birbhum: ৬ দিন নিখোঁজ থাকার পর গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ – Bengali News | Birbhum The hanging body of the young man was recovered from the tree after being missing for 6 days

Spread the love

বীরভূমে নিখোঁজ যুবকের দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

 বীরভূম:  প্রায় ছ’দিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বুড়াবাঁধ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক ঘোষ (২০)। পরিবারের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। বুধবার সকালে বুড়াবাঁধ এলাকায় একটি জঙ্গলে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই তাঁর বাইক ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূতুড়া গ্রাম পঞ্চায়েতের খয়ড়াকুড়ি গ্রামের বাসিন্দা অশোক ঘোষ। গত ১৫ অগস্ট সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ সেই যুবক। সকালে জঙ্গলে মৃতদেহ উদ্ধার হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক গাড়িতে খালাসির কাজ করতেন। যদিও মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা। বিজেপির দাবি, মৃত ওই এলাকার সক্রিয়া বিজেপি কর্মী। যদিও পরিবার সেই দাবি মানতে নারাজ। পরিবারের দাবি, মৃতের সঙ্গে কোন রাজনীতির সম্পর্ক ছিল না।

এই খবরটিও পড়ুন

কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর সঙ্গে পুরনো কোনও শত্রুতা রয়েছে কিনা, তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *