‘একরাত কাটালেই কাজ…’, কু-প্রস্তাবের মুখে বলিউডের যে-যে নায়িকা - 24 Ghanta Bangla News
Home

‘একরাত কাটালেই কাজ…’, কু-প্রস্তাবের মুখে বলিউডের যে-যে নায়িকা

Spread the love

‘একরাত কাটালেই কাজ…’, কু-প্রস্তাবের মুখে বলিউডের যে-যে নায়িকা

বলিউডে কাস্টিং কাউচের শিকার কম বেশি অনেকেই। বিনোদন জগতে যে প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে অনেককেই। একটি ছবি পাওয়ার জন্য নানাজনের কাছে পৌঁছে যআওয়া, অডিশন দেওয়ার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। বলিউডে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে অনেককেই। কেউ তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, কেউ আবার মুখে এঁটেছেন কুলুপ। তবে বলিউডে এমন অনেক নামই বর্তমান যাঁদের কাছে পৌঁছিয়ে গিয়েছিল এহেন কু-প্রস্তাব।

শার্লিন চোপড়া–বলিউডে কান পাতলে শোনা যায় শার্লিনের কাছে পৌঁছে গিয়েছিল বহু কুপ্রস্তাব। তবে তিনি প্রতিটা অফারই ফিরিয়েছিলেন।

কঙ্গনা রানাওয়াত— এমন প্রস্তাব পেয়েছিলেন তিনিও। কিন্তু কঙ্গনার কথায়, এমনটা হলে কি আদপে ছবি পাওয়া যায়? মোটেও নয়।

কল্কি কোয়েচলিন— চরিত্রের জন্য অনেকেই আপোস করে থাকেন। কল্কিও করেছিলেন। যদিও সকলের মতো এড়িয়ে যাননি তিনি।

সানি লিওন– সানি লিওন, নীল ছবির দুনিয়া থেকে কেরিয়ার শুরু করেছিলেন। ফলে এক প্রযোজক সহজেই তাঁকে কুপ্রস্তাব দিয়ে বসেছিলেন। জানিয়েছিলেন কাটাতে হবে রাত। যদিও তিনি তা ফিরিয়ে দেন।

মমতা কুলকর্নি –রাজকুমার সন্তোষির বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। যখন দ্য চাইনা গেট ছবির শুট হচ্ছিল, তখনই নাকি তিনি মমতা কুলকার্নিকে কুপ্রস্তাব দিয়েছিলেন।

পায়েল রোহতগি— বিগ বস ১১-তে বিস্ফোরখ খবর সামনে এসেছিল। পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় নাকি নোংরা প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী পায়েল রোহতগি।

গীতিকা তিয়াগি— কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কার মুখোমুখি হয়েছিলেন গীতিকা। জানিয়েছিলেন তিনি কুপ্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *