Bankura: ‘পায়খানা-প্রস্রাবে যাওয়ার রাস্তা যাতে খোলা থাকে সেইভাবে কাজ করুন’, পুলিশকে ‘হুঁশিয়ারি’ দিয়ে বিতর্কে BJP MLA – Bengali News | BJP MLA in controversy by ‘warning’ the police
ওন্দার বিধায়ক অমরনাথ শাখাImage Credit source: TV 9 Bangla
বাঁকুড়া: পুলিশকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তৃণমূলের অসামাজিক কাজে মদত দেওয়ার অভিযোগ তুলে পরোক্ষে পুলিশের প্রস্রাব-পায়খানা যাওয়ার রাস্তা ‘বন্ধ’ করার হুঁশিয়ারি। বিতর্কে ওন্দার ওই বিধায়ক।
একদিন আগেই বাঁকুড়ার মাচানতলায় আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের অবস্থান মঞ্চ থেকে পুলিশকে নিশানা করেন বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী। তাঁর অভিযোগ ছিল পুলিশের একাংশ বিরোধীদের মিটিং মিছিলে সহায়তা করছে। পুলিশের ওই অংশ যেন মনে রাখে তাঁরা রাজ্য সরকারের অধীনে কাজ করছেন। অরুপ চক্রবর্তীর সেই হুঁশিয়ারির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বিজেপি বিধায়কের গলায় পুলিশর বিরুদ্ধে হুঁশিয়ারির সুর।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন বাঁকুড়ার ওন্দা স্টেশন থেকে ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে ওন্দা বাজারে মিছিল করে বিজেপি কর্মীরা। পরে ওন্দা চৌমাথায় বিক্ষোভ সভা করে পদ্ম শিবির। ওই সভা থেকে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা স্পষ্টতই পুলিশকে কাঠগড়ায় তুলে বলেন, “পুলিশ ছাড়া এখন তৃণমূলের কেউ নেই। পুলিশকে সঙ্গে নিয়েই তৃণমূল বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে বেড়াচ্ছে। সমস্ত অসামাজিক কাজকর্মকে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পুলিশকে বলব আপনারা যাতে ঘেরাও এর মধ্যে থাকেন, যাতে আপনাদের পায়খানা-প্রস্রাবে যাওয়ার রাস্তাটিও পরিস্কার থাকে সেরকম ভাবে চলুন”।
এই খবরটিও পড়ুন
বিধায়ক অমরনাথ শাখার এই বক্তব্য সামমে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। পাল্টা সুর চড়াতে শুরু তৃণমূলও।