RG Kar: গোপনাঙ্গে পাওয়া শুক্রানু, কামড়ের দাগ, নখের আঁচড়… TV9 বাংলার হাতে ময়নাতদন্তের রিপোর্ট - Bengali News | RG Kar Case: how the doctor of RG Kar died, what happened, know the postmortem report - 24 Ghanta Bangla News
Home

RG Kar: গোপনাঙ্গে পাওয়া শুক্রানু, কামড়ের দাগ, নখের আঁচড়… TV9 বাংলার হাতে ময়নাতদন্তের রিপোর্ট – Bengali News | RG Kar Case: how the doctor of RG Kar died, what happened, know the postmortem report

Spread the love

কলকাতা: আরজি করে চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধারের পর প্রায় ১০ দিন কেটে গিয়েছে। দেহ উদ্ধারের পর কয়েক ঘণ্টার মধ্যেই নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করা হয়। সেই মৃত্যু একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে। রাজ্য ছাড়িয়ে, দেশের গণ্ডী পার করে চলছে প্রতিবাদ। প্রশ্ন উঠছে, তদন্ত প্রক্রিয়া নিয়ে। একজন অভিযুক্ত গ্রেফতার হলেও, প্রশ্ন উঠছে, ঘটনার পিছনে আর কি কারও হাত ছিল না?

এবার TV9-এর হাতে এল ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট। কীভাবে মৃত্যু হয় তিলোত্তমার? কী অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁর দেহ, তার উল্লেখ রয়েছে রিপোর্টে।

তিলোত্তমার শরীরে যে আঘাতের চিহ্ন আছে, তা আগেই প্রকাশ্যে আসে। সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, তাঁর শরীরে মোট ২৪টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। রিপোর্ট বলছে তাঁর গলার হাড় ভাঙা। অর্থাৎ থাইরয়েড কার্টিলেজ, হাইওয়েড বোন ভাঙা ছিল। হাড়েও ছিল রক্তপাতের চিহ্ন।

এই খবরটিও পড়ুন

মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরুদ্ধ হওয়ার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। রিপোর্ট বলে দিচ্ছে, গলা টিপে শ্বাসরোধ করে আঘাত করা হয়েছে। শুধু গলা টিপে ধরাই নয়, মুখ‌ও চেপে ধরার প্রমাণও মিলেছে পিএম রিপোর্টে (manual strangulation associated with smothering)।

ময়নাতদন্তের যা রিপোর্ট তাতে মৃত্যুর আগে অসচেতন অবস্থায় ধর্ষণের ইঙ্গিত মিলছে। এছাড়া, নির্যাতিতার সারা দেহে একাধিক নখের আঁচড়, যৌন কামড় (লাভ বাইট)-এর চিহ্নও পাওয়া যায়।

তবে যাঁকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তিনিই সত্যিকারের অভিযুক্ত কি না, তা জানার জন্য বেশ কিছু ফরেনসিক পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গোপনাঙ্গে পাওয়া শুক্রানু, কামড়ের ক্ষত থেকে পাওয়া লালারসের নমুনা পরীক্ষা করলে অপরাধীকে চিহ্নিত করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *