Udayan Guha: ‘বাংলাকে বাংলাদেশ করার চেষ্টা চলছে’, মমতার দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি উদয়নের – Bengali News | Trying to turn Bangla into Bangladesh, Udayan warns of breaking finger if finger pointed at Mamata Banerjee
প্রসঙ্গত, দিন যত যাচ্ছে আরজি কর কাণ্ডে ততই বাড়ছে জট। মেয়েদের রাত দখলের অভিযানের মধ্যে বেনজির আক্রমণের অভিযোগ উঠেছে আরজি করে। ইতিমধ্যেই শুরু হয়েছে ধরপাকড়। এ প্রসঙ্গও টেনেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আরও সুর চড়িয়ে বলেন, “আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। সরকার বাংলাদেশ করতে দেবে না।”
প্রসঙ্গত, আরজি করের ঘটনার আবহে বারবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। রাস্তার আন্দোলন থেকে মমতার পদত্যাগের দাবিতে স্লোগান তুলেছে বাম, বিজেপি। এরইমধ্যে উদয়নের মন্তব্যে যে নতুন করে চাপানউতোর তৈরি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে দোষীদের ফাঁসির দাবিতে ইতিমধ্যেই মিছিল করেছে তৃণমূল। পথে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই আবার হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে।
এই খবরটিও পড়ুন
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)