Supreme Court: আরজি কর নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, মঙ্গলবারই শুনানি – Bengali News | Supreme Court Takes Suo Motu Cognizance Of Kolkata Doctor’s Rape Murder
আরজি কর নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্টImage Credit source: TV9 Bangla
নয়া দিল্লি: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। দেশ ছাড়িয়ে এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই ঘটনার জেরে বাতিল করা হয়েছে রবিবার নির্ধারিত ডুরান্ড কাপ ফাইনাল। বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা ডার্বি। বন্ধ মরসুমের দ্বিতীয় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। এই ঘটনাকে কেন্দ্র করে যুবভারতী স্টেডিয়াম চত্বরে, রবিবার (১৮ অগস্ট), যখন দুই দলের ফুটবল সমর্থকরা প্রতিবাদ জানাচ্ছেন, সেই একই সময়ে কলকাতার এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২০ অগস্ট), কলকাতার এই ধর্ষণ-খুনের ঘটনার শুনানি করবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।