Doctor Transfer: ৪২ চিকিৎসকের বদলি প্রত্যাহার, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই বদল সিদ্ধান্তে - Bengali News | Transfer order of 42 doctors cancelled by swastha bhawan - 24 Ghanta Bangla News
Home

Doctor Transfer: ৪২ চিকিৎসকের বদলি প্রত্যাহার, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই বদল সিদ্ধান্তে – Bengali News | Transfer order of 42 doctors cancelled by swastha bhawan

Spread the love

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।Image Credit source: TV9 Bangla

কলকাতা: ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশ প্রত্যাহার। শনিবারই তা প্রত্যাহার করল স্বাস্থ্যভবন। মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে এই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয় বলে খবর। এদিন সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তিনিই জানান, বদলির নির্দেশ বাতিল করা হল। শুক্রবার বিকালে একটি নির্দেশিকা বেরোয় স্বাস্থ্যভবনের তরফে। সেখানে ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশিকা জারি করা হয়।

১৬ অগস্ট প্রকাশিত বদলির সেই নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়। এরপরই এদিন স্বাস্থ্য সচিব জানান, সেই নির্দেশিকা বাতিল করা হল। তবে একইসঙ্গে তিনি জানান, এটা রুটিন বদলিই ছিল। দু’মাস আগে বদলির প্রক্রিয়া শুরু হয়েছিল। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, এখন পরিষেবা প্রয়োজন। বিতর্ক না। তাই বদলি বাতিল।

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম “বিভিন্ন সংবাদমাধ্যমে দেখলাম ৪২ জনের বদলি নিয়ে একটা খবর চলবে। আমি একটা বিষয়ই বলতে চাই, এই বদলি প্রক্রিয়া রুটিন বদলি। ৯ তারিখ যে ঘটনা তার অনেক আগে, প্রায় ২ মাস আগে থেকেই এই প্রক্রিয়া চলে। বদলির কাগজে সইও হয়েছে আগেই। তবে চেকিংয়ের জন্য কিছুটা সময় লাগায় হয়ত এতটা ইস্যু হল। এই অর্ডার আমরা বাতিল করছি। কারণ, আমাদের এখন পরিষেবা দরকার। এখানে কোনও বিতর্ক নেই।”

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *